Home বিজ্ঞান টেসলার নতুন প্রস্তাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে মাস্ক

টেসলার নতুন প্রস্তাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে মাস্ক

অনলাইন ডেস্ক : টেসলার শেয়ারহোল্ডাররা একটি নতুন প্রস্তাবনায় সম্মতি দিলে, ইলন মাস্ক হতে পারেন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার। প্রস্তাবিত শেয়ার প্যাকেজ অনুযায়ী নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ হলে, মাস্কের হাতে তুলে দেওয়া হবে ৪২৩.৭ মিলিয়ন নতুন টেসলা শেয়ার। বর্তমান শেয়ারের দরে যার মূল্য প্রায় ১৪৩.৫ বিলিয়ন ডলার।

তবে এই বিশাল অঙ্কের শেয়ার পেতে হলে টেসলার বাজারমূল্য আগামী বছরগুলোতে ৮.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১.১ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বে সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার তুলনায় অনেক কম। এনভিডিয়ার বর্তমান বাজারমূল্য প্রায় ৪.১৭ ট্রিলিয়ন ডলার।

শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক নথিতে টেসলা জানিয়েছে, মাস্কের এই শেয়ার পরিকল্পনার পাশাপাশি এক্সএআই নামের তার মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানেও বিনিয়োগের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। এক্সএআই-ও বর্তমানে এক্স-এর অন্তর্ভুক্ত।

সিএনএনের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের হাতে টেসলার ৪১০ মিলিয়ন শেয়ার রয়েছে, যার বাজারমূল্য ১৩৯ বিলিয়ন ডলার। স্পেসএক্স, এক্সএআইসহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৮ বিলিয়ন ডলার—যা তাঁকে বিশ্বের শীর্ষ ধনীর আসনে বসিয়েছে।

এর আগে ২০১৮ সালে টেসলার দেওয়া আরেকটি বিশাল শেয়ার প্যাকেজ মার্কিন আদালত অবৈধ ঘোষণা করে বাতিল করেছিল। তা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের বড় একটি অংশ বারবার মাস্কের প্রতি আস্থা রেখেছে। বর্তমানে মাস্ক টেসলার প্রায় ১৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণে রেখেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে টেসলার শেয়ারমূল্য দ্বিগুণ হয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও রাজনৈতিক বিতর্ক, শ্রমিক আন্দোলন ও বিক্রিতে ধস নামায় শেয়ার দর পড়ে যায়। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, তবে এখনো আগের শিখর থেকে প্রায় ২৬ শতাংশ নিচে।

মাস্কের দাবি, ভবিষ্যতের আয় আসবে স্বচালিত গাড়ি, রোবোট্যাক্সি সেবা ও মানবাকৃতির রোবট থেকে—যা তিনি বলছেন, বর্তমান গাড়ি ব্যবসাকে ছাড়িয়ে যাবে। যদিও এসব প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে।

এদিকে নতুন প্রস্তাব ঘোষণার পর প্রি-মার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ারের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।

RELATED ARTICLES

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

অনলাইন ডেস্ক : ফেসবুকে হঠাৎ করেই সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার...

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বাড়লো ঋণ সুবিধা, বেড়েছে ব্যক্তিগত ঋণের সীমাও

অনলাইন ডেস্ক : ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়ি কিনতে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন গ্রাহকেরা। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি কেনার ঋণসীমাও বাড়ানো...

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এযাবৎকালের সবচেয়ে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version