Home ইন্টারন্যাশনাল দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কার পাশাপাশি কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে বিবিসি ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছিল।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউমার শহরের ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন সংস্থাটি বলেছে, রাজধানী কারাকাস ও আশপাশের অঞ্চলে পরপর আঘাত হানা এই দুই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে শক্তিশালী আফটারশকেরও সতর্কতা দেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

দিওসদাদো কাবেয়ো বলেন, ‘কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস-সংক্রান্ত কোনো দুর্ঘটনা আমরা চাই না।’

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং হতাহতের তথ্য জানার চেষ্টা চলছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তার ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কাঁচ ভেঙে পড়েছে।

বার্তা সংস্থা এএফপির একজন আলোকচিত্রীর তোলা ছবিতে কারাকাসের একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। ভবনটি একটি ব্যাংকের শাখা বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের চোখের সামনেই কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে।

ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই মার্কিন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ভেনেজুয়েলা, আরুবা, বোনেয়ার ও আশপাশের কয়েকটি অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করে। এ ছাড়া ভার্জিন দ্বীপপুঞ্জের জন্যও সতর্কতা দেওয়া হয়। ডোমিনিকান রিপাবলিকের কর্তৃপক্ষও একই ধরনের সতর্কতা জারি করে। তবে পুয়ের্তো রিকোর জন্য জারি করা সতর্কতা পরে প্রত্যাহার করা হয়।

প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

 

RELATED ARTICLES

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

নিউইয়র্কের দুই আসনে ডেমোক্রেটিকের প্রার্থী হবেন ইসরায়েলবিরোধীরা

অনলাইন ডেস্ক : আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের দুটি সংসদীয় আসনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত দুই প্রার্থী। মঙ্গলবার দলটির প্রার্থী বাছাইয়ের...

তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ

অনলাইন ডেস্ক : তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কিংবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি দেয়া...

Recent Comments

Exit mobile version