Home ইন্টারন্যাশনাল প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২ জুন) শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক ঘটলে তিনি এ রেকর্ড গড়তে পারেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বলছে, স্পেসএক্সের রেকর্ড গড়া আইপিও ঘোষণার আগেই মাস্কের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৯৬ বিলিয়ন ডলার। এ পরিমাণ সম্পদ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির রেকর্ড ধরে রেখেছেন।

রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সে তার ৪২ শতাংশ মালিকানা রয়েছে। এর ফলে তিনি আবার নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারের মূলধন নিয়ে লেনদেন শুরু করবে। কোম্পানিটি প্রতি শেয়ার ১৩৫ ডলার দরে ৫৫৫ দশমিক ৬ মিলিয়ন শেয়ার বিক্রি করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক আগালে শুক্রবার লেনদেন শেষ হওয়ার আগেই মাস্ক আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি পাবেন। এ পরিমাণ সম্পদের পরিমাণ মানুষের কল্পনাশক্তিরও বাইরে।

যুক্তরাজ্যের দাতব্য সংস্থা অক্সফাম বলছে, মাস্ক প্রতিদিন ১০ লাখ ডলার খরচ করলেও তার সম্পদ শেষ করতে প্রায় দুই হাজার ৭৪০ বছর লাগবে।

অন্য ধনকুবেরদের সঙ্গে তুলনা করলে মাস্কের সম্পদ হবে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সম্পদের তিন গুণেরও বেশি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বলছে, ল্যারি পেজ বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় প্রায় ৩০৪ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের প্রথম কোটিপতি ছিলেন জন জ্যাকব অ্যাস্টর। তিনি ১৮৪৮ সালে মৃত্যুর সময় ২ থেকে ৩ কোটি ডলারের মালিক ছিলেন। এটি তৎকালীন জিডিপির প্রায় এক শতাংশের সমান। ট্রিলিয়নিয়ার হলে মাস্কের সম্পদ যুক্তরাষ্ট্রের বর্তমান জিডিপির প্রায় ৩ শতাংশের সমান হবে।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version