Home বিজ্ঞান শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি দেশটির কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এযাবৎকালের সবচেয়ে বড় আর্থিক জালিয়াতির ঘটনা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলম্বোতে আয়োজিত এক ব্রিফিংয়ে দেশটির অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষনা সুরিয়াপেরুমা এই তথ্য জানান।

তিনি বলেন, চুরি হওয়া অর্থ অস্ট্রেলিয়াকে ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছিল। মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভার হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে তদন্তে দেখা যায়, ব্যবস্থা নেওয়ার আগেই অস্ট্রেলিয়াকে দেওয়ার জন্য নির্ধারিত অর্থটি উধাও হয়ে গেছে।

সুরিয়াপেরুমা আরও জানান, এ ঘটনায় দেশটির পাবলিক ঋণ ম্যানেজমেন্ট অফিসের (পিডিএমও) চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাহায্য চাওয়া হয়েছে।

এদিকে শ্রীলঙ্কায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ম্যাথিউ ডাকওয়ার্থ বলেছেন, অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য অর্থ পরিশোধে হওয়া ‘অনিয়ম’ সম্পর্কে অবগত আছে।

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তে সহায়তাকারী অস্ট্রেলীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছে। শ্রীলঙ্কার ঋণ স্থিতিশীলতায় প্রত্যাবর্তনে সহায়তা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।’

২০২২ সালে ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর সৃষ্ট মারাত্মক অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন এই সাইবার হামলা ও অর্থ চুরির ঘটনা দেশটির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version