Home খেলাধুলা মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, আর ২ গোল হলেই শীর্ষে

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, আর ২ গোল হলেই শীর্ষে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়িয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। সবশেষ শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগালের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো।

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৩৮, আর মেসির ৩৬টি।

৩৬ গোল করতে মেসির লেগেছে ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন ৪৮ ম্যাচে।

মেসিকে ছাড়িয়ে গেলেও বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে আরো এক গোল দূরে রোনালদো। সব মহাদেশ মিলিয়ে সেই রেকর্ডটি কার্লোস রুইজের। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল।

রুইজের রেকর্ডটি হয়তো বেশি দিন আর টিকে থাকবে না।

কারণ বাছাইপর্বে রোনালদো আরো কয়েকটি ম্যাচ তো খেলবেনই। রুইজকে ছুঁতে তার দরকার এক গোল, ছাড়িয়ে যেতে দুটি।

রোনালদোর মেসিকে ছাড়িয়ে যাওয়ার রাতে জয় পেয়েছে ইংল্যান্ড। নিজেদের মাঠে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

তবে পর্তুগালের মতো ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে এটি তাদের প্রথম ম্যাচ নয়, চতুর্থ। ৪ ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে টমাস টুখেলের দল।

RELATED ARTICLES

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুক্তরাষ্ট্রে নিজের সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসে ফুডির বড় জয়

অনলাইন ডেস্ক : দেশীয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ‘ফুডি এক্সপ্রেস লিমিটেড’, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অনন্য সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি...

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা...

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে দেশটির প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

Recent Comments

Exit mobile version