Home বিনোদন জেলে থাকা ‘প্রেমিকের’ কাছ থেকে ভালোবাসা দিবসে হেলিকপ্টার উপহার পেলেন জ্যাকলিন

জেলে থাকা ‘প্রেমিকের’ কাছ থেকে ভালোবাসা দিবসে হেলিকপ্টার উপহার পেলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক : কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি নিজের ‌‘ভালোবাসা’ প্রকাশে কোনো কমতি রাখছেন না কথিত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে এবার জ্যাকলিনকে একটি বিলাসবহুল ‘এয়ারবাস হেলিকপ্টার’ উপহার দেওয়ার দাবি করেছেন তিনি। একইসঙ্গে অভিনেত্রীর বর্তমান আইনি জটিলতার জন্য দুঃখ প্রকাশ করে একটি আবেগঘন চিঠিও লিখেছেন সুকেশ।

১৪ ফেব্রুয়ারি লেখা চিঠিতে সুকেশ জ্যাকলিনকে ‘বেবি বোম্মা’ বলে সম্বোধন করেন। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে সুকেশ লিখেছেন, লোহার গরাদ আর এই ঠান্ডা দেয়াল আমাদের আলাদা করে রেখেছে। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো মানুষের মতো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি। আজ আমার প্রতিটি হৃদস্পন্দন আমাদের মধ্যবর্তী দূরত্বের কথা মনে করিয়ে দিচ্ছে।

নিজেদের ভালোবাসাকে রোমিও-জুলিয়েট, হির-রাঞ্জা এবং লায়লা-মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করে সুকেশ দাবি করেন, কোনো কিছুই তাদের এই বন্ধন ভাঙতে পারবে না।

চিঠিতে সুকেশ উল্লেখ করেন, জ্যাকলিনের জন্য তিনি একটি বিশেষ সারপ্রাইজ উপহারের ব্যবস্থা করেছেন। সেটি হলো একটি ‘এয়ারবাস এইচ সিরিজ’ লাক্সারি হেলিকপ্টার।

সুকেশের দাবি অনুযায়ী, হেলিকপ্টারটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে। এটিতে জ্যাকলিনের নামের আদ্যক্ষর ‘JF’ খোদাই করা আছে। অভিনেত্রীর যাতায়াতের সুবিধার কথা চিন্তা করেই এই উপহার। যাতে তিনি মুম্বাইয়ের যানজট এড়িয়ে শুটিং স্পটে পৌঁছাতে পারেন।

সুকেশ জোর দিয়ে বলেন, এই হেলিকপ্টারটি তার ‘কষ্টার্জিত উপার্জনে’ কেনা, কোনো অপরাধের অর্থে নয়।

২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় জ্যাকলিনের নাম জড়িয়ে পড়া নিয়ে সুকেশ চিঠিতে অনুতাপ প্রকাশ করেছেন। তিনি লেখেন, আমার জন্য তোমাকে যে আইনি জটিলতা, মানসিক চাপ এবং বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তার জন্য আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। তুমি এই কষ্টের যোগ্য নও। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, খুব শিগগিরই এই ‘ঝড়’ থেমে যাবে এবং তিনি সব সমস্যার সমাধান করবেন।

সুকেশের পক্ষ থেকে অতীতেও এমন অসংখ্য চিঠি এবং উপহারের দাবি করা হলেও, জ্যাকলিন ফার্নান্দেজ বরাবরই এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। এই হেলিকপ্টার উপহার বা চিঠির বিষয়েও এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমানে সুকেশ চন্দ্রশেখর একাধিক জালিয়াতির মামলায় দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন। জেলে বসেই প্রায় প্রতিটি বিশেষ দিনে তিনি জ্যাকলিনকে উদ্দেশ্য করে চিঠি লিখে আসছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version