Home বিনোদন পদদলিত ঘটনায় নিহতদের পরিবারকে ২৭ লাখ টাকা করে সহায়তা দেবেন বিজয় থালাপাতি

পদদলিত ঘটনায় নিহতদের পরিবারকে ২৭ লাখ টাকা করে সহায়তা দেবেন বিজয় থালাপাতি

বিনোদন ডেস্ক : তামিলনাড়ুর করুরে বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু ও প্রায় ১০০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা-রাজনীতিক বিজয়। নিহতদের পরিবারের জন্য তিনি ২০ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ ৩৮ করে দেয়ার ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে আহতদের জন্য ২ লাখ রুপি করে আর্থিক সহায়তার দেবেন।

এনডিটিভি থেকে জানা যায়, বিজয় থালাপতি তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তায় লিখেছেন, আমার হৃদয়ের বেদনা প্রকাশের মতো ভাষা নেই। যাদের স্নেহ ও ভালোবাসা আমি অনুভব করেছি, তাদের মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছে। এই অপূরণীয় ক্ষতিতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং পরিবারের একজন সদস্যের মতো আপনাদের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি আরও লিখেছেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তবু পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের ২ লাখ রুপি দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই অর্থ কোনোভাবেই সেই অপূরণীয় ক্ষতির সমান নয়, তবে এটি আমার কর্তব্য। বিজয় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আমাদের দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সৃষ্টিকর্তার কৃপায় আমরা যেন দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারি।

তবে এই ট্র্যাজেডির পরও বিজয় এখনও পর্যন্ত সমাবেশে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি। অভিযোগ উঠেছে, তার নির্বাচনী প্রচারের এ সভায় হঠাৎ রোডশো ও পুলিশের শর্ত ভঙ্গের ঘটনা ঘটে। এদিকে তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ও আহতদের ১ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রায় ২৭ হাজার মানুষ করুরের ওই সমাবেশে উপস্থিত হয়েছিলেন, যদিও আয়োজকদের প্রাথমিক অনুমান ছিল প্রায় ১০ হাজার জনের। বিজয়ের সাত ঘণ্টা দেরিতে পৌঁছানোয় ভিড়ের চাপ বেড়ে যায় এবং শেষ পর্যন্ত পদদলিতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, যথেষ্ট খাবার ও পানির ব্যবস্থা ছিল না।

তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অব পুলিশ জি ভেঙ্কটরামন স্বীকার করেছেন, এত বড় সমাবেশে মাত্র ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল, যা নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ঘাটতির ইঙ্গিত দেয়। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ইতিমধ্যেই করুরে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

RELATED ARTICLES

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments

Exit mobile version