Home কমিউনিটি কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কানাডায় ভারতীয় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : কানাডায় প্রেমিকার সামনে আরভি সিংহ সাগু নামে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরভির গাড়ির গায়ে প্রস্রাব করছিলেন কয়েক জন অজ্ঞাতপরিচয়। কেন তারা এ কাজ করছেন, জিজ্ঞাসা করায় ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যবসায়ীকে তার প্রেমিকার সামনেই পিটিয়ে খুনের অভিযোগ উঠল কানাডা এডমন্টনে।

ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবরের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। খবর গ্লোবাল নিউজের।

ব্যবসায়ীর আরভি সিংহ সাগু গত ১৯ অক্টোবর রাতে প্রেমিকাকে নিয়ে রেস্তরাঁয় গিয়েছিলেন। সেখানে খাওয়াদাওয়া সেরে ভোরবেলা রেস্তরাঁ থেকে বার হন। রেস্তরাঁর বাইরে আরভির গাড়ি দাঁড় করানো ছিল।

রেস্তরাঁ থেকে বেরিয়ে আরভি দেখেন কয়েকজন অজ্ঞাতপরিচয় তার গাড়ির গায়ে প্রস্রাব করছেন। এই দৃশ্য দেখে আরভি ক্ষুব্ধ হন।

তিনি অজ্ঞাতপরিচয়দের জিজ্ঞাসা করেন, ‘এই, এটা তোমরা কী করছ?’ এ কথা শুনে অজ্ঞাতপরিচয়েরা বলেন, ‘আমাদের যা ইচ্ছা হয়েছে, তা-ই করছি।’

তার পর তাদের মধ্যে একজন আরভির দিকে এগিয়ে আসেন। আচমকা তার মাথা এবং মুখ লক্ষ্য করে ঘুষি চালান। অতর্কিত হামলায় রাস্তায় পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন আরভি।

আরভির প্রেমিকা তখন অজ্ঞাতপরিচয়দের কাছে ক্ষমাভিক্ষা চেয়েছিলেন। কিন্তু তার পরও তারা শোনেননি। চলে বেধড়ক মারধর। আরভির প্রেমিকা ৯১১-এ ফোন করে জরুরি ভিত্তিতে সাহায্যের আর্জি জানান।

ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে আরভিকে হাসপাতালে ভর্তি করান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ঘটনার পাঁচদিন পর ২৪ অক্টোবর মৃত্যু হয় আরভির।

অজ্ঞাতপরিচয়দের মধ্যে একজন চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে এডমন্টন পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির নাম কাইল প্যাপিন। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আরভির দুই সন্তান রয়েছে।

গত সোমবার কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এক শিল্পপতি দর্শন সিংহ সহসিকে গুলি করে খুন করা হয়। সেই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিশ্নোই গ্যাং।

বাসভবনের সামনেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা...

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর ওপর হামলা আরো জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ ঘোষণার পরই লেবাননজুড়ে ধারাবাহিক হামলা শুরু করেছে ইসরায়েলি...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

Recent Comments

Exit mobile version