Home কানাডা কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে গুলির শব্দ শোনার পর বাসিন্দারা জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান শুরু করে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলায় জড়িত ব্যক্তি একজন পুরুষ এবং তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন। অভিযানের সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। তবে হামলাটি ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ থেকে সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির ফরাসি ভাষার গণমাধ্যম রেডিও কানাডার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। তবে এ তথ্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। হামলার পর এলাকায় জারি করা জরুরি সতর্কতা কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করা হয়।

RELATED ARTICLES

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

Recent Comments

Exit mobile version