Home কানাডা ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’।

বিশ্বের বিভিন্ন দেশের ভাষাভাষীরদের সঙ্গে তাল মিলিয়ে কানাডাতেও দিন দিন বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের। বাংলাদেশিরা নিজেদের দেশের পণ্যর সঙ্গে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে বিদেশি মুদ্রা অর্জুনের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।

এ লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের সেবার মহান ব্রত নিয়ে ক্যালগেরিতে স্থানীয় সময় রোববার বাংলাদেশি মালিকানাধীন ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’ এর শুভ উদ্বোধন কে ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন হ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।

‘টাইগার অটো অ্যান্ড টায়ার’এর স্বত্বাধিকারী দিদারুল আলম জানান, প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশিসহ ক্যালগেরি’র অন্যান্য ভাষাভাষীদর সুবিধা ও তাদের অটো সম্পর্কিত যে কোন বিষয়ে সেবা ও পরামর্শ দিতেই এখন সরাসরি ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’ প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে পূর্বের চেয়ে আরও ভালো সেবা দিতে পারব।

তিনি জানান, আমরা প্রবাসীরা বিদেশের মাটিতেও আমাদের দেশকে সবার উপরে তুলে ধরতে চাই। এদেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি আমরা বাংলাদেশের অর্থনীতিতেও উন্নয়ন ঘটাতে চাই।

তিনি আরও জানান, রবিবার সারা দিনব্যাপী ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’ এর শুভ উদ্বোধনী দিনে চিটাগাং এর ঐতিহ্যবাহী মেজবানি খাবারের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী দিনে তিনি ক্যালগেরি’র সকল প্রবাসী বাঙালিদের উপস্থিত থাকার জন্যও বিনীত অনুরোধ জানান।

উল্লেখ্য, কানাডার ক্যালগেরিতে অটো সম্পর্কিত এটাই বাংলাদেশি মালিকানাধীন প্রথম প্রতিষ্ঠান।

 

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version