নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে মিলনায়তনপূর্ণ দর্শকশ্রোতার উপস্থিতিতে গত ১৬ নভেম্বর ২০২৫ রবিবার টরন্টো সাংস্কৃতিক সংস্থা (টি এস এস) আয়োজিত বিজয়া সম্মিলনী ২০২৫ ইয়র্কউড লাইব্রেরির অডিটোরিয়ামে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রথমবারের মতো শারদ সম্মান- ২০২৫ এর এওয়ার্ড প্রদান করা হয়। এই বছর মোট ১৪টি পুজা মন্ডপ পরিদর্শন করেছিল টিএসএস এর দল।
অংশগ্রহণকারী দলগুলো হলো -উৎসব বাঙ্গালী অ্যাসোসিয়েশন, গ্র্যান্ড রিভার কালচারাল অ্যাসোসিয়েশন, আমার পূজো কালচারাল অ্যাসোসিয়েশন অব টরন্টো, আমন্ত্রন কালচারাল অ্যাসোসিয়েশন, রয়্যাল সিটি দূর্গা পূজা, কেডাবিøউজিসি ব্যাংগলি কালচারাল গ্রুপ, টরন্টো ব্যাংগলি কালচারাল সোসাইটি, সনাতন ব্যাংগলি কালচারাল অ্যাসোসিয়েশন, ডারহাম দূর্গা উৎসব, দূর্বার ফাউন্ডেশন, নায়াগ্রা শারদীয়া, আগমনী কালচারাল অ্যাসোসিয়েশন অব ডারহাম, ভারত সেবা আশ্রম সংঘ কানাডা এবং বঙ্গীয় পরিষদ টরন্টো (বিপিটি)।
জনগণের ভোটের মাধ্যমে তিনটি পুজা পুরস্কার দেয়া হয়েছে। উৎসব বাঙ্গালী অ্যাসোসিয়েশন প্রথম স্থান, গ্র্যান্ড রিভার কালচারাল অ্যাসোসিয়েশন দ্বিতীয় এবং আমার পূজো কালচারাল অ্যাসোসিয়েশন অব টরন্টো তৃতীয় স্থান অধিকার করেন।
অংশগ্রহণকারী এবং বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট, উত্তরীয় এবং আর্থিক সম্মাননা দেয়া হয়। টরন্টোস্থ ভারতীয় দূতাবাসের সম্মানিত ভাইস কনসাল ইয়াদরাম ইয়াদব উপস্থিত থেকে পুরস্কার প্রদান এবং অনুষ্ঠান উপভোগ করেন। শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠানে নৃত্য, গান, নাটক অনুষ্ঠিত হয়। তাপস ড্যান্স গ্রুপ নৃত্য, কন্ঠশিল্পী শুভ্র সঙ্গীত এবং টিবিডিজি এর নাটক “ভাড়াটে চাই” মঞ্চস্থ হয়।
টিএসএস এর বর্তমান সভাপতি সৌরভ চ্যাটার্জি আর সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত এর নেতৃত্বে শারদ সম্মিলনী অনুষ্ঠানের টিমকে উপস্থিত দর্শকশ্রোতারা ভুয়সী প্রশংসা করেন। উল্লেখ্য , ২০০৪ সালে কয়েকজন আড্ডাবাজ বাঙালির চিন্তার ফসল টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস)।
কফির আড্ডায় নষ্টালজিক মনের গান-কবিতা-নৃত্যকে তুলে এনে এই প্রবাসে উপস্থাপন করা এবং এখানকার বাঙালী প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করার লক্ষ্য টিএসএস এর লক্ষ্য। বছর বছর আয়োজন করছে বার্ষিক পারফর্মিং আর্ট উৎসব। ২০০৪ সালে দীপক অধিকারী, ২০০৬ সালে কবি ব্যানার্জি আর ২০১১ অরুন চক্রবর্তী। ২০১৪/১৫/১৬ অরুন (রাজকুমার) বিশ্বাস, ২০১৭/১৮/১৯- শান্তনু চৌধুরী, ২০২০/ ২১/২২ ধ্রুব ঘোষ ছিলেন টিএসএস এর প্রেসিডেন্ট।
পরিশেষে আসছে বছরের (২০২৬) মে মাসের বার্ষিক অনুষ্ঠানে পৌষালী এবং অন্তরা মিত্র অংশগ্রহণের ঘোষণা এবং সবাইকে অগ্রীম আমন্ত্রণ জানিয়ে দেন টরন্টো সাংস্কৃতিক সংস্থা।
অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...
অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...
অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...
অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...