Home বিনোদন বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, হাজার কোটির পথে জ্যাকসনের বায়োপিক

বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, হাজার কোটির পথে জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি বৈশ্বিক আয় পৌঁছেছে প্রায় ৭৮ কোটি ৮০ লাখ ডলারে। বিশ্লেষকদের ধারণা, খুব শিগগিরই এটি ৮০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলবে।

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটি আয় করেছে আরও ২ কোটি ৮৫ লাখ ডলার। এর মধ্যে উত্তর আমেরিকায় আয় প্রায় ৩১ কোটি ৯০ লাখ ডলার, আর বিদেশি বাজার থেকে এসেছে প্রায় ৪৬ কোটি ৮০ লাখ ডলার। এখনো জাপানে মুক্তি না পাওয়ায় ধারণা করা হচ্ছে, সামনে আয় আরও বাড়বে।

চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে ২০১৮ সালের আলোচিত বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’–এর ৯১ কোটি ১০ লাখ ডলারের আয়ও ছাড়িয়ে যেতে পারে ‘মাইকেল’। সেক্ষেত্রে এটি হবে ইতিহাসের সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল বায়োপিক।

সিনেমাতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে ইউনিভার্সাল পিকচারস এবং যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে আছে লায়ন্সগেট।

অন্যদিকে ডিজনির নতুন কমেডি সিক্যুয়েল ‘দ্য ডেভিল উইয়ার্স প্রাডা ২’–ও বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ইতিমধ্যে ৬০ কোটি ডলার ছাড়িয়েছে। শুধু বিদেশি বাজার থেকেই এসেছে প্রায় ৪০ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে নতুন মুক্তিপ্রাপ্ত ‘দ্য ম্যান্ডালোরিয়ান এবং গ্রোগু’ আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। ৫১টি অঞ্চলে মুক্তি পেয়ে সিনেমাটির আয় করেছে ৬ কোটি ৪০ লাখ ডলার। সবচেয়ে বড় বাজার ছিল যুক্তরাজ্য। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহান্তেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ ডলারে। মেমোরিয়াল ডে ছুটিসহ চার দিনে বিশ্বব্যাপী আয় হয়েছে প্রায় ১৬ কোটি ৫০ লাখ ডলার।

সূত্র: ভ্যারাইটি

RELATED ARTICLES

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া...

বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ভারতী সিং

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার নয় বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙার খবরে গত কয়েকদিন ধরে...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, হাজার কোটির পথে জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

অনলাইন ডেস্ক : কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার খামারেই ফিরেছে। বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের...

ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি ছোট মসজিদে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে বৈঠক চলছে। তবে সেখানে উৎসবের আমেজের...

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

অনলাইন ডেস্ক : দুর্গম পার্বত্য পথে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার (২৭ মে)...

Recent Comments

Exit mobile version