Home বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

অনলাইন ডেস্ক : কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার খামারেই ফিরেছে। বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফেরত এনে পুনরায় নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ ক্রয় করে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে খামারে বা চিড়িয়াখানায় রাখা হবে।’

প্রসঙ্গত,, মহিষটিকে ঘিরে তৈরি হওয়া তুমুল কৌতূহল এবং জনসমাগমের কারণে উদ্ভূত বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় কেরানীগঞ্জের ক্রেতাকে পশুর পুরো মূল্য ফেরত দিয়ে মহিষটিকে খামারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

RELATED ARTICLES

ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি ছোট মসজিদে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে বৈঠক চলছে। তবে সেখানে উৎসবের আমেজের...

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

অনলাইন ডেস্ক : দুর্গম পার্বত্য পথে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার (২৭ মে)...

দক্ষিণ ও পূর্ব লেবাননে রাতভর হামলা ইসরায়েলের, শিশুসহ নিহত ৩১

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণা দেওয়ার পর দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বক্স অফিসে ‘মাইকেল’ ঝড়, হাজার কোটির পথে জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

অনলাইন ডেস্ক : কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার খামারেই ফিরেছে। বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের...

ভারতে ঈদগাহে নামাজের অনুমতি পাওয়া যাচ্ছে না, আতঙ্কে মুসলিমরা

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি ছোট মসজিদে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে বৈঠক চলছে। তবে সেখানে উৎসবের আমেজের...

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

অনলাইন ডেস্ক : দুর্গম পার্বত্য পথে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার (২৭ মে)...

Recent Comments

Exit mobile version