Home Uncategorized প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কানাডায় এনআইডি সেবা চালু

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কানাডায় এনআইডি সেবা চালু

রাশেদুল হাসান : কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম। গত ১২ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে কয়েকজন নিবন্ধিত প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন সিইসি। এ সময় তিনি বলেন, “দেশের মানুষ যেখানেই থাকুক না কেন, সব নাগরিক যখন অংশগ্রহণ করতে পারে, তখনই গণতন্ত্র অন্তর্ভুক্তিমূলক হয়।” বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটাধিকার সহজলভ্য করতে ইসির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সিইসি আরও বলেন, প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবেই তাদের দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসেন আয়ুব।

কর্মকর্তারা জানান, এ উদ্যোগ প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে জাতীয় উন্নয়নে তাদের অবদান যেমন স্বীকৃতি পাবে, তেমনি দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও প্রবাসীদের কণ্ঠস্বর প্রতিফলিত হবে।

নির্বাচন কমিশনের নতুন এ কর্মসূচির আওতায় কানাডায় বসবাসরত বাংলাদেশিরা এখন থেকে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।

এ পদক্ষেপকে বিশেষজ্ঞরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসী নাগরিকদের সরাসরি অন্তর্ভুক্তির এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে দেখছেন।

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

ইরানের বন্দরে মার্কিন অবরোধ শুরু

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষণা মোতাবেক ইরানের সব বন্দর অবরোধ শুরু হয়েছে। দ্য গার্ডিয়ান মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর বরাত দিয়ে জানিয়েছে,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে...

ইরানের সঙ্গে চুক্তির ‘সম্ভাবনা নিয়ে আশাবাদী’ যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার আলোচনা পাকিস্তানে হবে। প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট...

Recent Comments

Exit mobile version