Home বিনোদন পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া

পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক : বলিউড তারকা পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবীদ রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রাম পোস্টে তারা লিখেছেন, ‘অবশেষে সে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।’

আরও লিখেছেন, ‘প্রথমে আমরা শুধু একে অপরকে পেয়েছিলাম, আর এখন আমাদের সবকিছু আছে। কৃতজ্ঞতা— পরিণীতি ও রাঘব।’

অভিনয়জগত ও রাজনৈতিক অঙ্গনের অসংখ্য সহকর্মী এবং অনুরাগীরা ইতোমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে। অভিনেত্রী অনন্যা পান্ডে একাধিক হার্ট ইমোজি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। হারলিন সেঠি লিখেছেন, ‘আহা… অভিনন্দন!’ আর কৃতি স্যানন মন্তব্য করেছেন, ‘কনগ্র্যাচুলেশনস’ সঙ্গে ভালোবাসার ইমোজি।

২০২৩ সালে পরিণীতি ও রাঘবের বিয়ে হয় রাজস্থানের উদয়পুরের ‘দ্য লীলা প্যালেস’-এ। চলতি বছরের আগস্টে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কেটে সন্তান আগমনের খবর দিয়েছিলেন। সেই কেকের ওপর লেখা ছিল ১+১=৩। তখন অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য আমি, ভাষায় প্রকাশ করতে পারব না’।

এবার সেই অপেক্ষার অবসান। তাদের জীবন এখন আরও পরিপূর্ণ।

RELATED ARTICLES

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে...

Recent Comments

Exit mobile version