Home ইন্টারন্যাশনাল বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ‘অমূল্য গয়না’ চুরি

বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ‘অমূল্য গয়না’ চুরি

অনলাইন ডেস্ক : ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি হয়েছে। একদল চোর জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং ৯টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে করে পালিয়ে যায়। এই ঘটনার পর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী রাচিদা দাতি। রবিবার (১৯ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ফরাসি দৈনিক লা পারিসিয়ান বলেছে, রবিবার ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়েছে। জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে।

দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, একদল চোর স্কুটারে করে এসে জাদুঘরে ঢোকার জন্য ছোট চেইনস করাত ব্যবহার করে এবং একটি পণ্যবাহী লিফট দিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। তারা গয়না নিয়ে জাদুঘর থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

ফরাসি দৈনিক লা পারিসিয়ান জানায়, চোরের দল নির্মাণাধীন সেইন নদীমুখী প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা পণ্যবাহী এলিভেটর ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির কক্ষে পৌঁছায় এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গয়না সংগ্রহশালা থেকে ৯টি গয়না চুরি করে।

চুরির পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ল্যুভর জাদুঘরের বাইরে ব্যারিকেড বসানো হয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

RELATED ARTICLES

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments

Exit mobile version