Home বিনোদন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতলেন হানিয়া

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতলেন হানিয়া

বিনোদন ডেস্ক : পাকিস্তানি বিনোদন অঙ্গনের উজ্জ্বল মুখ হানিয়া আমির জিতে নিয়েছেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। সম্প্রতি বাংলাদেশ সফর সেরে যাওয়া এই জনপ্রিয় অভিনেত্রী পুরস্কার গ্রহণের সময় মঞ্চে তাঁর আবেগঘন বক্তব্য আর উজ্জ্বল উপস্থিতি দিয়ে মন জয় করেছেন ভক্তদের।

নীল ঝলমলে পোশাকে হাম অ্যাওয়ার্ডসের লাল গালিচা মাতিয়ে মঞ্চে ওঠেন হানিয়া। সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী চিরচেনা ভঙ্গিমায় সালাম দিয়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং শুরু করেন তাঁর হৃদয়ছোঁয়া বক্তব্য।

তিনি বলেন, “আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই তারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা? তারা তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের অংশ।”

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে হানিয়া আরও বলেন, “অনলাইন হোক বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমার জন্য অনেক বড় আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে যাঁরা নিজেদের অবস্থান তৈরি করেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড এটা পেয়ে আমি গর্বিত।”

অভিনয় দক্ষতা ও পরিশ্রম দিয়ে শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছেন হানিয়া আমির। নাটক, চলচ্চিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা তাঁকে গ্লোবাল সেনসেশনে রূপ দিয়েছে।

RELATED ARTICLES

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments

Exit mobile version