Home কমিউনিটি জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটি পেরির প্রেম, এবার নীরবতা ভাঙলেন সাবেক স্ত্রী সোফি

জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটি পেরির প্রেম, এবার নীরবতা ভাঙলেন সাবেক স্ত্রী সোফি

অনলাইন ডেস্ক : জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটি পেরির সম্পর্ক নিয়ে নীরবতা ভেঙেছেন তার প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার। কানাডার সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিজীবন নিয়ে চলমান আলোচনার মধ্যেই প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন তিনি।

সম্প্রতি ‘আর্লিন ইজ অ্যালোন’ পডকাস্টে অতিথি হয়ে কথা বলেন সোফি। অনুষ্ঠানটির সঞ্চালক আর্লিন ডিকিনসন উল্লেখ করেন, কেটি পেরি এবং ট্রুডোর প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পরও ৫০ বছর বয়সী সোফি যেভাবে নিজেকে ‘শান্ত’ রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

জবাবে সোফি বলেন, ‘দেখুন, আমরা সবাই মানুষ এবং বিভিন্ন ঘটনায় আমরা প্রভাবিত হই। এটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘কিন্তু কোনো ঘটনায় আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তাই, আমি বাইরের কোলাহলের চেয়ে ভেতরের সঙ্গীতে মনোযোগ দিতেই পছন্দ করি।’

সোফি গ্রেগোয়ার এবং জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। ২০০৫ সালে পরিণয়সূত্রে আবদ্ধ হওয়া এই দম্পতির তিন সন্তান—জেভিয়ার, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন।

এদিকে ট্রুডো ও কেটি পেরিকে প্রথমবার গত সেপ্টেম্বরে এক পথচারী আলিঙ্গনরত অবস্থায় ক্যামেরায় ধরা পড়ে। তবে তাদের ঘনিষ্ঠতার খবর আলোচনায় আসে মূলত অক্টোবরে, যখন প্যারিসের বিখ্যাত ক্রেজি হর্স ক্যাবারেতে কেটি পেরির জন্মদিনের সময় দু’জনকে হাত ধরে ঘুরতে দেখা যায়।

পডকাস্টে সোফি আরও বলেন, ‘তিনি খুব ভালোভাবে জানেন যে জনসমক্ষে আসা অনেক কিছুই অস্বস্তির কারণ হতে পারে।’

সোফি বলেন, ‘কিন্তু আমি এর সাথে কী করব, সেটা আমার সিদ্ধান্ত। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি কেমন নারী হয়ে উঠতে চাই, সেটাও আমারই সিদ্ধান্ত।’

তবে তার মানে এই নয় যে, তিনি নিজের আবেগগুলোকে চেপে রাখেন।

সোফি বলেন, ‘আমি নিজেকে কারো দ্বারা হতাশ হতে দিই, রাগ করতে দিই, দুঃখ পেতে দিই। একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি খুব ভালোভাবে জানি, এই আবেগগুলো অনুভব করা কতটা জরুরি।’

পডকাস্টের শুরুতে উপস্থাপিকা যখন সোফিকে ‘সিঙ্গেল মম’ বা ‘একা মা’ বলে উল্লেখ করেন, তখন তিনি তা শুধরে দেন।

সোফি বলেন, ‘আমি মোটেও একা মা নই। আমার সাথে এমন একজন বাবার অংশীদারিত্ব আছে, যার তার সন্তানদের জন্য গভীর ভালোবাসা এবং অফুরন্ত সময় রয়েছে।’

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version