Home কমিউনিটি কানাডা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত গোলাম মাহমুদ মিয়ার স্মরণে স্মরণ সভা

কানাডা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত গোলাম মাহমুদ মিয়ার স্মরণে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক : গত ২২ নভেম্বর, ২০২৫ কানাডা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত গোলাম মাহমুদ মিয়া স্মরণে ড্যানফোর্থ এভিনিউয়ের রেডহট তন্দুরি রেস্তোরাঁয় এক স্মরণ সভার আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা ও দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন এর যৌথ সঞ্চালনায় উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন কানাডা আওয়ামী লীগের প্রথম সহ সভাপতি সৈয়দ আব্দুল গফফার। সভায় গোলাম মাহমুদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং মোনাজাত শেষে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

এরপর গোলাম মাহমুদ মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বক্তারা। বক্তাদের বক্তব্যে মাহমুদ মিয়ার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মন্ট্রিয়লে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে দেশীয় কমিউনিটির যথেষ্ট খেদমত করেন। পরোপকারী মাহমুদ মিয়া সদাসর্বদা মানুষের বিপদে এগিয়ে এসে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহজ, সরল, অমায়িক, বন্ধুবৎসল ও সদালাপী। পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সভার শেষে সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, সদস্য ঝুটন তরফদার, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি রাধিকা রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুকোমল রায়, সদস্য তাজুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভাপতি হাসিনা আক্তার জানু, সদস্য রিনা শিকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতিদ্ধয় ড. এ এম এম তোহা, মোহাম্মদ হাসান, সদস্য আশরাফুল ইসলাম টিপু, আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ, আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান জানু, এডভোকেট শহিদুল্লাহ ও তাজ উদ্দিন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রকৌশলী আনোয়ার কামাল, মুশফিকুর রহমান আকন্দ, আইনুল কবির, নজরুল ইসলাম, মাকসুদুল হাসান মাসুদ, আতোয়ার রহমান, সানজিদা ইসলাম, মোঃ আলী চৌধুরী, শরিফুল ইসলাম, সুজন ঢালী ও আরও অনেকেই।

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments

Exit mobile version