Home কমিউনিটি কথাশিল্পী হাসান জাহিদ দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস পুরস্কার-২০২৫ পেলেন

কথাশিল্পী হাসান জাহিদ দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস পুরস্কার-২০২৫ পেলেন

অনলাইন ডেস্ক : বুধবার সন্ধ্যেয় (১৪ জানুয়ারি, ২০২৬) কথাশিল্পী হাসান জাহিদ তাঁর প্রকাশিত উপন্যাস ‘ভাইরাস অর্নিথোকেইরাস’-এর জন্য পুরস্কার ও ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস, ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইসিএএলডিআরসি)-এর ফেলোশিপ পেয়েছেন।

অক্ষরবৃত্ত প্রকাশন হাসান জাহিদের এই উপন্যাসটি প্রকাশ করে ২০২৪ সালের অমর একুশে বইমেলায়।

এই পুরস্কার ও ফেলোশিপ আয়োজন করে ঢাবি’র লিংগুইস্টিকস ইউনিট। পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাবি’র আর সি মজুমদার অডিটোরিয়ামে।

দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস পুরস্কার-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. নসর ইউ আহমেদ প্রো ভাইস চ্যান্সেলর, নর্থসাউথ ইউনিভার্সিটি ও জনাব চৌধুরী জাফরুল্লাহ শরাফত, ভাইস চেয়ারম্যান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিজ লিউ ওয়েনলি, চায়নিজ ল্যাংগুয়েজ ফ্যাকাল্টি, স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর লুৎফর রহমান জয়, সেক্রেটারি জেনারেল, আইসিএএলডিআরসি ও চেয়ারম্যান, বঙ্গনিউজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, ডাইরেক্টর জেনারেল, ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ইন্সটিটিউট।

উল্লেখ্য যে, সমাজের সর্বস্তরে সৃষ্টিশীল কাজে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়, যাতে সাহিত্য, ভাষা, সংগীত, শিল্পকলা, সমাজসেবা প্রভৃতি ছাড়াও রয়েছে কৃষিকাজে সৃষ্টিশীলতার পুরস্কার।

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments

Exit mobile version