Home বিনোদন অস্কার থেকে ছিটকে গেল ‘হোমবাউন্ড’

অস্কার থেকে ছিটকে গেল ‘হোমবাউন্ড’

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘিরে নেটিজেনদের মাঝে ছিল ব্যাপক উন্মাদনা। বিশেষ করে নীরজ ঘাওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমাটি নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা। তবে তালিকা প্রকাশ্যে আসতেই সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে।

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের চূড়ান্ত লড়াই থেকে ছিটকে গেছে বহুল আলোচিত এই সিনেমাটি। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই ‘হোমবাউন্ড’ নিয়ে ইতিবাচক আলোচনা চলছিল বিশ্বজুড়ে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসি সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন।

নানা উৎসবে প্রশংসিত হওয়ায় ভারতীয়দের প্রত্যাশা ছিল, দীর্ঘ কয়েক দশকের অস্কার খরা হয়তো এবার কাটবে। কিন্তু শেষ মুহূর্তে এসে বড় এক ধাক্কা খেল দেশটির চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। গত বছর প্রযোজক করণ জোহর আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, অস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ১৫টি ছবির মধ্যে ‘হোমবাউন্ড’ শক্তিশালী অবস্থানে রয়েছে।

কিন্তু একাডেমির প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেল ভারত বাদে বাকি ১৫টি দেশের দাপট। চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, জার্মানির ‘সাউন্ড অফ ফলিং’, ইরাকের ‘দ্য প্রেসিডেন্ট’স কেক’, জাপানের ‘কোকুহো’ এবং দক্ষিণ কোরিয়ার ‘নো আদার চয়েস’-এর মতো সিনেমাগুলো। এ

ছাড়া ফিলিস্তিনের ‘প্যালেস্টাইন ৩৬’ এবং তাইওয়ানের ‘লেফট-হ্যান্ডেড গার্ল’ স্থান পেলেও জায়গা হয়নি নীরজ ঘাওয়ানের ছবির। আন্তর্জাতিক সমালোচকদের মতে, প্রতিযোগী ছবিগুলোর লড়াই এবার অত্যন্ত হাড্ডাহাড্ডি ছিল। ‘হোমবাউন্ড’ ছিটকে যাওয়ার খবরটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ প্রকাশ করেছেন ছবিটির পরিচালক, কলাকুশলীসহ অগণিত ভক্ত। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে বঞ্চিত হওয়ার আক্ষেপে পুড়ছে ভারতীয় সিনেমা অঙ্গন।

RELATED ARTICLES

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments

Exit mobile version