Home বিনোদন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন অ্যাঞ্জেলিনা জোলি

যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে ‘ক্যুতুর’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না।”

ভ্যারাইটি ম্যাগাজিন জানিয়েছে, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর ক্রমবর্ধমান হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জোলি বলেন, “এটি খুবই কঠিন প্রশ্ন। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন এমন একটা সময় চলছে যেখানে ব্যক্তিগত স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সীমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক।”

তিনি আরও বলেন, “এখন আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। মেপে কথা বলতে হবে।”

জোলির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে বিতর্ক চলছে। ডিজনির মালিকানাধীন এবিসি চ্যানেল জনপ্রিয় লেট-নাইট টক শো ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। অনুষ্ঠানের হোস্ট জিমি কিমেল সম্প্রতি এক ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এমন পরিস্থিতিতে অ্যাঞ্জেলিনা জোলির মতপ্রকাশ গুরুত্ব পাচ্ছে বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে।

ফ্রেঞ্চ নির্মাতা অ্যালিস ভিনোকু পরিচালিত ‘ক্যুতুর’ সিনেমায় জোলি অভিনয় করেছেন এক মার্কিন নারী চলচ্চিত্র পরিচালকের ভূমিকায়, তিনি প্যারিসের ফ্যাশন দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়ার সংগ্রামে লিপ্ত। এই চরিত্রের সঙ্গে নিজের বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ‘ক্যুতুর’ সিনেমার প্রথম প্রিমিয়ার হয় গত ৭ সেপ্টেম্বর, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে প্রশংসা কুড়িয়েছে।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

Recent Comments

Exit mobile version