Home কমিউনিটি “সুব্রত ইজ ওয়ান অব মাই হিরোস” টরন্টো পোয়েট লরিয়েট লিলিয়ান অ্যালেন

“সুব্রত ইজ ওয়ান অব মাই হিরোস” টরন্টো পোয়েট লরিয়েট লিলিয়ান অ্যালেন

অনলাইন ডেস্ক : গত ২৭ সেপ্টেম্বর টরন্টো শহরের ডাউনটাউনের কেন্দ্রবিন্দু ডেভিড পিকোট স্কোয়ারে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সাহিত্য উৎসব ওয়ার্ডস অন দ্য স্ট্রিটে কবিতা পাঠের এক আয়োজনে বাঙালি কবি সুব্রত কুমার দাসকে নিয়ে ভ‚মিকায় টরন্টো পোয়েট লরিয়েট লিলিয়ান অ্যালেন বলেন, “সুব্রত ইজ ওয়ান অব মাই হিরোজ ইন রিগারডস টু রাইটিং।“ উল্লেখ করা যেতে পারে যে, দুইদিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই আয়োজনে এবার আমন্ত্রিত হয়েছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, সংগঠক ও কানাডা জার্নালের (https://www.c-j.ca/) উদ্যোক্তা সুব্রত কুমার দাস। সকাল সাড়ে ১১টায় এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ‘অল দ্য ওয়ে টু দ্য স্টেজ! পোয়েট স্পটলাইট’ পর্বটির পরিচালনায় ছিলেন টরন্টো পোয়েট লরিয়েট বিখ্যাত কবি লিলিয়ান অ্যালেন। সুব্রত কুমার দাস ছাড়াও এই পর্বে অন্য যে কবিরা অংশ নেন তাঁরা হলেন ডেসিরি ম্যাকেঞ্জি, গানা প্যাট্রিয়ার্কা এবং যোশেফ ম্যাভিগলিয়া। সুব্রতকে পরিচয় করানের সময় লিলিয়ান আরও বলেন “দিজ পোয়েট ইজ অ্যা পাওয়ারফুল ইনডিভিজুয়াল।” বাঙালি কবির প্রশংসায় লিলিয়ানের এমন সব উচ্ছ¡াসপূর্ণ মন্তব্যে উপস্থিত দর্শকেরা মুহুর্মুহু করতালিতে হলঘর ভরিয়ে তোলেন।

এরপর সুব্রত তার দীর্ঘ ইংরেজি কবিতা ‘দ্য আই ইন মাই নিউ মাদারল্যান্ড’ পড়ে শোনান। সাহিত্যামোদী যে বাঙালিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন সুজিত কুসুম পাল, ড. মমতাজ মমতা, স্বপন দেব, চয়ন দাস, সামিনা চৌধুরী, সুরজিত রায় চৌধুরী, নীলিমা দত্ত, আরাফাত আহমেদ, কাজী হেলাল, জামিল বিন খলিল, অমল দেব, ড. জান্নাতুল ফেরদৌস, ড. জান্নাতুল নাঈম, মো শামীম ইকবাল প্রমুখ।

উল্লেখ করা যেতে পারে যে, ১৯৯০ সালে বই ও সাময়িকীকে কেন্দ্র করে বাৎসরিক এই উৎসব শুরু হয়। হাজার হাজার গ্রন্থপ্রেমী মানুষের এই আয়োজনে কানাডার লেখক ও লেখালিখি নিয়ে বিভিন্ন পর্বে বিভিন্ন কেন্দ্রে ছিল বহুবিধ আয়োজন। লেখকদের রচনা থেকে পাঠ ছাড়াও ছিল লেখালিখি নিয়ে ওয়ার্কশপ ইত্যাদি। কানাডার শতাধিক প্রকাশনী উপস্থিত ছিল তাদের হাজার হাজার গ্রন্থ নিয়ে। দুই দিন-ব্যাপী এই আয়োজনে প্রতি বছর দেড় লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে বলে জানা যায়।

RELATED ARTICLES

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন...

ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক : ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকা থেকে বাড়িমুখী মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনালে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এর আশপাশের সড়কগুলোতে তীব্র...

Recent Comments

Exit mobile version