Home বিনোদন কর ফাঁকির মামলায় জড়ালেন থালাপতি বিজয়

কর ফাঁকির মামলায় জড়ালেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক : দক্ষিণের সুপারস্টার এবং ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশ জারির রেশ কাটতে না কাটতেই এবার আয়কর সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেলেন এই অভিনেতা। কর ফাঁকির অভিযোগে বিজয়ের ওপর আরোপিত ১ কোটি ৫০ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির একক বেঞ্চ বিজয়ের করা রিট পিটিশনটি খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে আয় গোপন করার অভিযোগে আয়কর দপ্তর যে জরিমানা করেছিল, তা আইন মেনেই করা হয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে অভিনেতা বিজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর বিভাগ। সেই সময় তদন্তকারীদের দাবি ছিল, বিজয় প্রায় ১৫ কোটি টাকার আয়ের তথ্য গোপন করেছেন। ২০১৮ সালে এই আয়ের বিপরীতে ১.৫০ কোটি টাকা জরিমানা করা হয়।

এই জরিমানার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজয়। অভিনেতার আইনজীবীদের দাবি ছিল, নোটিশ দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর এই জরিমানা করা হয়েছে।

তবে বিজয়ের সেই দাবি খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি জানান, আয়কর আইনের ২৬৩ ধারা মেনেই সঠিক সময়ে নোটিশ পাঠানো হয়েছিল এবং পুরো প্রক্রিয়াটি আইনসম্মত ছিল। ফলে এখন আয়কর দপ্তরের পক্ষ থেকে এই অর্থ আদায়ে আর কোনো বাধা রইল না।

যদিও হাইকোর্টে তার আবেদন নাকচ হয়েছে, তবুও বিজয়ের সামনে একটি সুযোগ খোলা রেখেছে আদালত। তিনি চাইলে ইনকাম ট্যাক্স অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।

RELATED ARTICLES

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে...

নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে...

লেবাননে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ মিয়া খলিফার

বিনোদন ডেস্ক : লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সাম্প্রতিক তীব্রতা বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন লেবানিজ-আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়া খলিফা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’

অনলাইন ডেস্ক : নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যাল এলাকায় শুরু হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’...

Recent Comments

Exit mobile version