Home বিনোদন আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। তার দাবি, তিনি দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞা, মামলা এবং মানসিক চাপের মুখে পড়েছিলেন।

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তিনি ক্যারিয়ারের শুরু থেকেই নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছিল। এমনকি আমাকে জেলে পাঠানোর চেষ্টাও করা হয়েছিল। একসময় তার বিরুদ্ধে এতগুলো মামলা ছিল যে তার আইনজীবীকে প্রায় প্রতিদিনই আদালতে হাজিরা দিতে হতো। কঙ্গনা অভিযোগ করেন, শুধু আইনি নয়, মিডিয়ার দিক থেকেও তিনি এক ধরনের ‘নিষেধাজ্ঞা’ ভোগ করেছেন। তিনি বলেন, একসময় মিডিয়াও আমাকে বয়কট করেছিল। এটা ছিল বড় ধরনের এক মিডিয়া ব্যান। বর্তমান সময়ের অনেক বিতর্ক আমার কাছে তুলনামূলকভাবে ছোট মনে হয়।

বর্তমান বিতর্কে রণবীর সিংয়ের ‘ডন থ্রি’ থেকে সরে আসা নিয়ে আলোচনা চলছে। এই ঘটনার পর ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) তাকে ঘিরে নন-কোঅপারেশন নির্দেশ দেয়, যা পরে প্রত্যাহার করা হয়। এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, সাফল্যের সঙ্গে সঙ্গে শিল্পীদের বিরুদ্ধে প্রতিক্রিয়াও বাড়ে। তার মতে, বড় অবস্থানে গেলে এমন চ্যালেঞ্জ আসা স্বাভাবিক। তবে কঙ্গনার মন্তব্যের জবাবে এফডব্লিউআইসিই-এর প্রধান উপদেষ্টা আংশোক পণ্ডিত বলেন, অনেকেই বিষয়টি না বুঝেই মন্তব্য করছেন। তিনি কঙ্গনার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেও উল্লেখ করেন এবং দাবি করেন, ইন্ডাস্ট্রির মূল সমস্যা অন্য জায়গায়।

প্রসঙ্গত, রণবীর সিংয়ের হঠাৎ প্রকল্প থেকে সরে যাওয়ার কারণে প্রযোজনা সংস্থা বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে। ২০২৫ সালের শেষ দিকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। প্রথমে তিনি স্ক্রিপ্ট রিডিং ও প্রস্তুতি প্রক্রিয়ায় অংশ নিলেও পরে ধীরে ধীরে প্রকল্প থেকে সরে আসেন। পরে বিষয়টি জটিল আকার নেয় এবং প্রযোজনা সংস্থা ও অভিনেতার মধ্যে মতবিরোধ তৈরি হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version