Home ইন্টারন্যাশনাল ৩৪ বিলিয়ন ডলারের বিশাল সামরিক বাজেট ঘোষণা ইসরায়েলের

৩৪ বিলিয়ন ডলারের বিশাল সামরিক বাজেট ঘোষণা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ২০২৬ সালের জন্য বিশাল প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে ইসরায়েল। ঘোষণা অনুযায়ী, এ বাজেটের পরিমাণ ৩৪ বিলিয়ন ডলার। শুক্রবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় জানায়, আগামী বছরের জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ১১২ বিলিয়ন শেকেল (৩৪.৭ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের খসড়ায় ৯০ বিলিয়ন শেকেল (২৮ বিলিয়ন ডলার) নির্ধারণ করা হয়েছিল।

দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই প্রতিরক্ষা ব্যয় কাঠামোর ওপর সমর্থন জানিয়েছেন। মন্ত্রিসভা আগামী বছরের বাজেট নিয়ে বিতর্ক এখন বিতর্ক চলছে।

আগামী বছরের মার্চের মধ্যে বাজেটটি অনুমোদিত হতে হবে, অন্যথায় নতুন নির্বাচন হতে পারে। কাৎজ বলেন, ‘সামরিক বাহিনী তার যোদ্ধাদের চাহিদা পূরণ করবে এবং রিজার্ভ বাহিনীর ওপর বোঝা কমাতে থাকবে।’

বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে সামরিক বাজেট বাড়িয়েছে ইসরায়েল। স্মোট্রিচের কার্যালয় জানায়, ২০২৩ সালের যুদ্ধের প্রাক্কালে ২০২৬ সালের প্রতিরক্ষা বাজেট ৪৭ বিলিয়ন শেকেল (১৪.৫ বিলিয়ন ডলার) বৃদ্ধি পেয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গাজায় গণহত্যা, যুদ্ধ এবং লেবাননে হিজবুল্লাহর ওপর হামলায় শুধুমাত্র ২০২৪ সালেই ইসরায়েলের ব্যয় হয়েছে ৩১ বিলিয়ন ডলার।

RELATED ARTICLES

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

Recent Comments

Exit mobile version