Home বিনোদন সঞ্জয় কাপুরের উইলে অসঙ্গতির ইঙ্গিত দিলেন কারিশমার দুই সন্তান

সঞ্জয় কাপুরের উইলে অসঙ্গতির ইঙ্গিত দিলেন কারিশমার দুই সন্তান

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে। প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ কে পাবে, তা নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি সঞ্জয়ের প্রথম পক্ষের সন্তান সামাইরা কাপুর ও কিয়ান কাপুর দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। তাদের দাবি সঞ্জয়ের নামে প্রকাশিত উইলটি জাল। উইলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা উত্তরাধিকারের অধিকার থেকে বঞ্চিত হন।

সন্তানদের আইনজীবী মহেশ জেঠমালানি আদালতে জানান, উইলে একাধিক অসঙ্গতি রয়েছে, যা প্রমাণ করে এটি আসল নয়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন উইলে সামাইরার ঠিকানা ভুলভাবে দেয়া হয়েছে, যেখানে তার বাসার বদলে কারিশমা কাপুরের অফিসের ঠিকানা লেখা আছে। তার যুক্তি, একজন বাবা কখনও নিজের সন্তানের ঠিকানা ভুল লিখবেন না।

তাছাড়া উইলে কিয়ানের নামের বানানও ভুল রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সম্পত্তি, বিশেষ করে গয়না ও পারিবারিক সম্পদ, তাতে উল্লেখ করা হয়নি। আইনজীবীর দাবি, এসবই ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে প্রকৃত উত্তরাধিকারীরা সম্পত্তি থেকে বঞ্চিত হন। যদিও আদালতে সরাসরি নাম না করে, আইনজীবী ইঙ্গিত করেছেন যে সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী প্রিয়া কাপুর এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তার ভাষায়, যে ব্যক্তি এই উইল জাল করেছে, তার লাভ কার হবে, তা বোঝা খুব কঠিন নয়।

প্রসঙ্গত, বর্তমানে মামলাটি দিল্লি হাইকোর্টে বিচারাধীন। আদালতের পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছে দুই পক্ষই।এই বিপুল সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী কারা সে প্রশ্নের উত্তর খুঁজছে আদালত।

RELATED ARTICLES

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বামী ভিকি জৈনের সঙ্গে ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফ্লোরিশ স্টে...

Recent Comments

Exit mobile version