Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে কার্গো বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এমনটি জানিয়েছেন কেন্টাকির গভর্নর। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলমান। খবর বিবিসির।

এদিকে, বিমানবন্দরটি এক এক্স-পোস্টে জানিয়েছে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এয়ারফিল্ড বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া গেলেও এর সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট।

এ ঘটনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ইউপিএস-২৯৭৬ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বেশ কয়েকটি ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে, কার্গো বিমানটি হাওয়াই এর হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এফএএ বিবিসিকে জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনেল ডগলাস এমডি- ওয়ান ওয়ান মডেলের। লুইভিলের মুহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পর সেটির হনুলুলুর ড্যানিয়েল কে ইনুয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের কথা ছিল।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version