Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে ন্যাটো

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে ন্যাটো

অনলাইন ডেস্ক : সুইডেনে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটো এখন আরো শক্তিশালী অবস্থানের দিকে এগোচ্ছে এবং ধীরে ধীরে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুটে বলেন, ইউরোপের সদস্য দেশগুলো যদি প্রতিরক্ষা খাতে আরো বেশি অর্থ ব্যয় করে, তাহলে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, ‘এটি শুধু যুক্তরাষ্ট্রের সমান খরচ করার বিষয় নয়। আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও এটি প্রয়োজন। সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে যা যা দরকার, তা আমাদের হাতে থাকতে হবে।

সম্প্রতি ইরান যুদ্ধের সময় ন্যাটোর কয়েকটি সদস্য দেশের সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। অভিযোগ ছিল, কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এমন পরিস্থিতির মধ্যেই মার্ক রুটের এই বক্তব্য সামনে এলো।

তবে রুটে বলেন, ‘সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে দুই পক্ষের মধ্যে যে চুক্তি রয়েছে, ইউরোপের মিত্র দেশগুলো সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে।

তিনি আরো বলেন, ‘ইউরোপীয় দেশগুলো শুধু নিজেদের নিরাপত্তা নয়, যুক্তরাষ্ট্রকেও সহযোগিতা করতে চায়।’ বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ইউরোপীয় মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।

মার্ক রুটে বলেন, ‘ইউরোপের মিত্র হিসেবে আমরা যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত।’

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ন্যাটোর ভেতরে প্রতিরক্ষা ব্যয় ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা নতুন করে জোরদার হয়েছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version