Home বাংলাদেশ মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি, আইন-শৃঙ্খলা টানাপোড়েনে ইউনূস সরকার

মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি, আইন-শৃঙ্খলা টানাপোড়েনে ইউনূস সরকার

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা এখনো স্পষ্ট নয়; তবে সবচেয়ে বড় ঝুঁকি নিরাপত্তা পরিস্থিতি ঘিরেই তৈরি হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এ সময়ের মধ্যে কমপক্ষে ১৬ জন রাজনীতিক নিহত হয়েছেন। প্রার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু সংখ্যালঘুদের ওপর প্রতিহিংসামূলক হামলার আশঙ্কার কথাও বলা হয়েছে।

এইচআরডব্লিউ সতর্ক করেছে, নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে তা বড় ধরনের রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। এমন পরিস্থিতি দেশে চলমান রূপান্তর প্রক্রিয়ার ভিত্তিতে থাকা নাজুক রাজনৈতিক ঐকমত্যকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে।

আন্তর্জাতিক সংকট বিশ্লেষণ সংস্থা ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশবিষয়ক সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পরবর্তী সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে তরুণ ও হতাশ জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণ, ‘জুলাই সনদ’সহ ঘোষিত বিভিন্ন সংস্কার বাস্তবায়ন এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন নিয়ে প্রবল চাপ থাকবে।

তিনি আরও বলেন, যদি এসব প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন না হয়, তবে জনগণের একটি অংশের মধ্যে যে ধারণা রয়েছে- প্রতিশ্রুত রাজনৈতিক পরিবর্তন ছিল কেবল লোকদেখানো-তা আরও জোরালো হয়ে উঠতে পারে।

RELATED ARTICLES

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ...

সুন্দর নির্বাচন করতে আমরা সক্ষম: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম বলে মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন...

নির্বাচনের ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান

অনলাইন ডেস্ক : ইরানে নারীরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর জন্য লাইসেন্স নিতে পারবেন। দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয়...

মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি, আইন-শৃঙ্খলা টানাপোড়েনে ইউনূস সরকার

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির...

৮০০ বিলিয়ন ডলারের মাইলফলকে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তাঁর রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তা...

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

Recent Comments

Exit mobile version