Home ইন্টারন্যাশনাল বিক্ষোভে উত্তাল ইরান, সহিংসতা-সংঘর্ষ; ইন্টারনেট বন্ধ

বিক্ষোভে উত্তাল ইরান, সহিংসতা-সংঘর্ষ; ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক : ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় দেশটিতে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল থেকে ইরানের ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে।

একই সঙ্গে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বর্তমান শাসনব্যবস্থার অবসান দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেহরানের একাধিক এলাকায় বড় জমায়েত হয়েছে। বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা, স্বাধীনতা’ ও ‘খামেনির পতন চাই’ স্লোগান দেন। বিক্ষোভে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। আগে তুলনামূলক শান্ত থাকা অভিজাত এলাকাতেও এবার আন্দোলন ছড়িয়ে পড়েছে।

তেহরানের পাশাপাশি মাশহাদ, ইসফাহান, শিরাজ, বুশেহর ও কারাজ শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সরকারি ভবন ও যানবাহনে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। কারাজ শহরে গুলির শব্দ শোনা গেছে বলে ভিডিওতে দাবি করা হলেও গুলি কারা ছুড়েছে তা নিশ্চিত নয়।

এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশটির ভেতরের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, বিক্ষোভ দমাতে এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে রাখতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

এদিকে ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার দাবি করছে, বিদেশি শক্তি এই আন্দোলনে উসকানি দিচ্ছে। তবে বিরোধী গোষ্ঠীগুলো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, সাম্প্রতিক সহিংসতায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকটি সংগঠন নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে বলে দাবি করছে। বহু মানুষ আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে অনেককে।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও রাজনৈতিক দমননীতি এই বিক্ষোভের পেছনে প্রধান কারণ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ইরানে আরও বড় অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

RELATED ARTICLES

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। টানা ৪০দিন হামলার পর চলছে যুদ্ধবিরতি। এরই মধ্যে চরম এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্যতম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments

Exit mobile version