Home খেলাধুলা ভারতের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

ভারতের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয়—এটা যেন বাংলাদেশের ফুটবলের এক নিয়মিত চিত্র ছিল। সেই চিত্রটাই আজ বদলে ফেলেছিল অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে একদম শেষ মুহূর্তে ভারতকে গোল দিয়ে সমতায় ফেরে। কিন্তু ২-২ গোলে ড্র করেও বিজয়ের হাসি হাসা হয়নি বাংলাদেশের।

দুর্দান্ত কামব্যাকের গল্প যে টাইব্রেকারে মাটি হয়ে গেছে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধা হেরেছে বাংলাদেশ। ভারতের ৪ সফল শটের বিপরীতে তিনটি নিয়ে প্রথম দুটিতে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। তাতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয়।

ভারতের বিপক্ষে প্রতিশোধ আর নেওয়া হলো না বাংলাদেশের।
কলম্বোর রেসকার্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই গোল হজম করে বাংলাদেশ। ৪ মিনিটে ভারতকে লিড এনে দেন দালালমুই গ্যাংতে। বাংলাদেশের এক খেলোয়াড়ের শরীরে বল লাগলে ডি বক্সের মধ্যে বল পাওয়া দালালমুই জালে জড়িয়ে দেন।

২৫ মিনিটে সেট পিস থেকে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক। নাজমুল হুদা ফয়সালের কর্নার কিক এক সতীর্থর মাথা ঘুরে আসলে মানিক হেড নেন। তাতে বলও জালে জড়াতে বাধ্য হয়।

৩৮ মিনিটে ভারতকে লিড এনে দেন আজলান শাহ। ভারতের ফরোয়ার্ড গোল দেওয়ার আগে দারুণ এক সেভ দিয়েছিলেন গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ।

বিরতির পর গোল শোধ দিতে মরিয়া বাংলাদেশ একের পর এক আক্রমণ করে। ফল প্রায় পেয়েও গিয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বার। ৫১ মিনিটে নাজমুলের শট যে বারে লেগে ফিরে আসে।

চার মিনিট পরেই আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ৫৫ মিনিটে সাব্বির ইসলামের বাঁ পায়ের জোরাল শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৮৭ মিনিটে আরেকটি গোল বাঁচান গোলরক্ষক। সেই সেভের পরেই অবশ্য গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে কর্নারের বিনিময়ে ভারতকে বাঁচান গোলরক্ষক মানসজ্যোতি বড়ুয়া।

অধিনায়ক নাজমুলের নেওযা কর্নার কিকের বল ভারতের এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টির আবেদন করেন বাংলাদেশি খেলোয়াড়রা। কিন্তু রেফারি তাতে কর্ণপাত করলেন না। পুনরায় কর্নারের বাঁশি বাজান তিনি। ঘুরে দাঁড়ানোর সব আশা যখন শেষ হওয়ার পথে ঠিকই তখনি উল্লাসে ফেটে পড়ল বাংলাদেশের খেলোয়াড়রা। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে বাংলাদেশকে সমতায় ফেরান ঈশান হাবিব রিদুয়ান।

ঘুরে দাঁড়ালেও পরে পেনাল্টিতে ঠিকই ভগ্ন হৃদয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের খেলোয়াড়রা। ৪-১ গোলের জয়ে আবারও যুব সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরল ভারত। বাংলাদেশকে হারিয়েই সর্বশেষবারের চ্যাম্পিয়নও ছিল তারা।

RELATED ARTICLES

ইন্টারকে বিদায় করে বোদো/গ্লিম্টের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের দ্বিতীয় লেগে ইতালির সান সিরোতে দারুণ এক জয় তুলে নিয়ে গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে বিদায় করে দিয়েছে...

বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। আর চার মাস পরেই মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। ৪৮ দলের অংশগ্রহণে...

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক : এলেনা রিবাকিনা যেন হিসাব মেলাতেই ফিরে এসেছিলেন মেলবোর্ন পার্কে। তিন বছর আগে যে কোর্টে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন, সেই রড লেভার অ্যারেনাতেই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments

Exit mobile version