Home খেলাধুলা হামজার দুর্দান্ত গোলের পর প্রথমার্ধের শেষ মুহূর্তে হতাশা

হামজার দুর্দান্ত গোলের পর প্রথমার্ধের শেষ মুহূর্তে হতাশা

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ে ১৪৬ নম্বরে আছে হংকং, আর বাংলাদেশ ১৮৪ নম্বরে। তবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রথমার্ধের বেশিরভাগ সময় দাপট দেখায় বাংলাদেশই। হামজা চৌধুরীর দুর্দান্ত এক ফ্রি-কিকে শুরুতেই এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল খেয়ে হতাশ হতে হয় হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

ম্যাচের ১৩তম মিনিটে বক্সের ডান পাশ থেকে হামজা কোনাকুনি ফ্রি কিকে সরাসরি শট নিয়েছিলেন জালে, হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল জড়িয়েছে জালে। ম্যাচের প্রথম ৩০ মিনিটে বলে দখল, আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানোতেও এগিয়ে থাকে বাংলাদেশ।

তবে এরপর বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে থাকে হংকং। ৪২ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় দলটি। তবে নিকোলাস বেনাভিদেস ছিলেন অফ সাইডে। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর কোনো ভুল করেনি হংকং। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে পারেনি বাংলাদেশ। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়ে গোল আদায় করেন।

চার দল নিয়ে গঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিঙ্গাপুর। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। ভারত ৩ ম্যাচে ২ পয়েন্ট ও বাংলাদেশ ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।

RELATED ARTICLES

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments

Exit mobile version