Home বিনোদন বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ বিয়ের পর থেকে একের পর এক রাজকীয় লুকে ধরা দিচ্ছেন নবদম্পতি। এবার হায়দরাবাদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাত ধরাধরি করে উপস্থিত হয়ে ফের আলোচনায় এলেন তারা।

বিয়েতে অনামিকা খান্নার ডিজাইনে ট্রেন্ড সেট করার পর সঙ্গীত অনুষ্ঠানে ফাল্গুনী শেন পিককের ঝলমলে পোশাকে নজর কেড়েছিলেন এই জুটি। তবে রিসেপশনে দুজনই বেছে নিলেন একেবারে ঐতিহ্যবাহী ভারতীয় সাজ।

রিসেপশনে রাশমিকা পরেছিলেন লাল সিল্কের শাড়ি, যার কালো ও সোনালি বর্ডার তাকে দিয়েছে এক অনন্য আভা। ভারী সোনার গয়নায় নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী লেয়ারড নেকলেস, হাতফুলের সঙ্গে কড়া, স্টেটমেন্ট দুল, কোমরবন্ধ ও আংটি সব মিলিয়ে ছিল নিখুঁত ঐতিহ্যের ছাপ।

চুলে মাঝখান থেকে সিঁথি কেটে বেণি করে ফুলে সাজানো হেয়ারস্টাইল, চোখে স্মোকি মেকআপ, ঠোঁটে গ্লসি ব্রাউন লিপস্টিক আর গালে হালকা আভা সবকিছু মিলিয়ে এক পরিপূর্ণ নববধূর লুক। সিঁথিতে সিঁদুরও ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে বিজয় বেছে নিয়েছিলেন সাদা ভেষ্ঠি-শার্টের ক্লাসিক সংমিশ্রণ। কপালে বোট্টু, হাতে কড়া, গলায় চেইন ও কালো ঘড়ি, আভিজাত্যের আমেজে তার স্টাইল প্রশংসা পাচ্ছে। লুক সম্পূর্ণ করতে পরেছিলেন কালো রঙের জুতা।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতি মিডিয়া ও আলোকচিত্রীদের ধন্যবাদ জানান। পরিবারের সদস্যদেরও সঙ্গে নিয়ে তোলেন স্মরণীয় কিছু ছবি। বিয়ের পর থেকে প্রতিটি অনুষ্ঠানে আলাদা আলাদা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন রাশমিকা ও বিজয়। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তাদের এই রিসেপশন লুক ইতিমধ্যেই ২০২৬ সালের হবু বর-কনের জন্য নতুন ফ্যাশন অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version