Home বিনোদন ফারাহ খানের নিরাপত্তারক্ষীর ফ্ল্যাটের মূল্য ১৫ কোটি রুপি!

ফারাহ খানের নিরাপত্তারক্ষীর ফ্ল্যাটের মূল্য ১৫ কোটি রুপি!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান সম্প্রতি আবারও আলোচনায় তবে এবার তার কোনো সিনেমা বা নাচের কোরিওগ্রাফির জন্য নয় বরং তার নিরাপত্তারক্ষীর বিলাসবহুল জীবনযাপন নিয়ে! তার নিরাপত্তারক্ষীর বাড়ির মূল্য ১৫ কোটি রুপি। সম্প্রতি এমনটাই জানা যায় ফারাহ খানের কুকিং ভ্লগ থেকে।

ফারাহ খান ২০২৪ সালে নিজের কুকিং ভ্লগ শুরু করেন। খুব অল্প সময়েই এটি জনপ্রিয়তা পায়। সেখানে বিভিন্ন বলিউড তারকা ও দিলিপের সঙ্গে আড্ডা দিতে দিতে ফারাহ নতুন নতুন রান্না শেখেন ও মজাদার আলাপের সঙ্গে লাঞ্চ করেন।

এবারের ভ্লগে শুরুতেই অথিতি রাখি সাওয়ান্ত অটোরিকশায় করে পৌঁছান ফারাহর অ্যাপার্টমেন্টে। ভবনের নিরাপত্তারক্ষীর সঙ্গে আলাপে জানতে চান একটি ফ্ল্যাটের দাম কত? নিরাপত্তারক্ষীর উত্তর ছিল, ‘১৫ কোটি রুপি’। রাখি চমকে লিফটে উঠে ফারাহর অ্যাপার্টমেন্টে পৌঁছে হেসে বলেন, ‘আমার বাড়ি আপনার থেকে বড়। আপনার বাড়ি ১৫ কোটি আর আমার বাড়ি ৫০ কোটি।’

ফারাহ খান হাসতে হাসতে জবাব দেন, ‘তুমি আমার বাড়ির দাম কমাচ্ছ কেন? আমার নিরাপত্তারক্ষীর ১৫ কোটির ফ্ল্যাট আছে এই ভবনে।’

এই সংলাপের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। নেটিজেনরা যেমন অবাক হয়েছেন নিরাপত্তারক্ষীর ফ্ল্যাটের দামে তেমনি মুগ্ধ হয়েছেন ফারাহ ও রাখির মজার কথোপকথনে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

RELATED ARTICLES

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগে পেন্টাগন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির ঝুঁকি এতটাই...

জেলেনস্কির ভাষা অশোভন, আলোচনার মানে নেই: পুতিন

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের আহ্বান নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আপাতত জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো মানে...

Recent Comments

Exit mobile version