Home বিনোদন পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক হলেন শাকিব খান

পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক হলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেলো আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগাস্টার শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিলো। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি মেলবন্ধন তৈরি করেছিলো ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের।

সেবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এই ‘কিং খান’ তার কথা রাখছেন।

বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর থেকে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা’র অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিলো!

তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেলো, এবারও ‘হট ফেভারিট’’ লিস্টে আছে ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান, এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

গেলো আসরে অংশ নিয়েছিলো সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version