Home ইন্টারন্যাশনাল দূতাবাসের সামনে হিন্দু কট্টরপন্থীদের বিক্ষোভ, ভারত-বাংলাদেশ সম্পর্কে তিক্ততা চরমে

দূতাবাসের সামনে হিন্দু কট্টরপন্থীদের বিক্ষোভ, ভারত-বাংলাদেশ সম্পর্কে তিক্ততা চরমে

অনলাইন ডেস্ক : ঢাকায় যুব নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করে ও ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামের একজন হিন্দুকে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

গত বছরের জুলাইয়ে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি। তাকে হত্যার পেছনে ভারতের ইন্ধন থাকতে পারে বলে অনেকেই ধারণা করেন। এরপর সম্প্রতি ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে ভারতের হিন্দুত্ববাদীরা।

ভারত সরকারও সংখ্যালঘুদের নিরাপত্তা, কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং বাংলাদেশ থেকে উদ্ভূত বিভ্রান্তিকর বর্ণনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এরপর মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন বিক্ষোভ করে। তাদের থামাতে পুলিশ লাঠিচার্জ করেছে।

এর আগে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। মন্ত্রনালয়ের সূত্রগুলো বলছে, গত কয়েকদিনে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।

এমনকি হাইকমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করছেন।

এর আগে শনিবার রাতে ভারতের দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে ‘হিন্দু চরমপন্থীদের’ একটি দল। এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারের পর এই প্রচারকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু এই বিবৃতি প্রত্যাখ্যান করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

অন্যদিকে, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে, সেটির কাজকর্মও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সূত্র: টিওআই।

RELATED ARTICLES

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments

Exit mobile version