Home অর্থনীতি এক লাফে ৪১৯৯ টাকা বেড়ে দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস

এক লাফে ৪১৯৯ টাকা বেড়ে দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দর আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রতি আউন্স (০.৮৫৭ ভরি) ৪ হাজার ৫০০ ডলারের কাছাকাছি পৌঁছে যায় স্বর্ণের দাম। একই সঙ্গে রূপাও উঠে যায় সর্বকালের সর্বোচ্চ দামে।

মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৬.৫৫ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম রেকর্ড ৪ হাজার ৪৯৭.৫৫ ডলারে পৌঁছায়। ফেব্রুয়ারির ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১৯.২০ ডলারে লেনদেন হয়।

RELATED ARTICLES

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গা...

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে

অনলাইন ডেস্ক : জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয়...

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments

Exit mobile version