Home ইন্টারন্যাশনাল ট্রাম্পের নির্দেশ অমান্য করেই ইরানে হামলা চালায় ইসরায়েল

ট্রাম্পের নির্দেশ অমান্য করেই ইরানে হামলা চালায় ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্ক হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি ফোনে কথাও বলেছেন।

প্রায় আধঘণ্টা কথা হয়েছে দু’জনের। ইরানে এখনই কোনও প্রত্যাঘাত করতে ইসরায়েলকে নিষেধ করেছেন ট্রাম্প।

তবে সেই নির্দেশ অমান্য করেই ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার সকালেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম এবং মধ্য ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। তবে ইরানের রাজধানী তেহরানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সেখানকার সরকারি সংবাদসংস্থা মেহের নিউজ।

রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়সকে ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েলে ইরানের হামলার কথা তিনি শুনেছেন। কিন্তু এখনই এর জবাবে ইসরায়েল থেকে পাল্টা হামলা যাতে না-হয়, সে বিষয়ে নেতানিয়াহুকে তিনি নির্দেশ দেবেন।

ইসরায়েলি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানায়, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোনে প্রায় আধঘণ্টা কথা হয়েছে।

ট্রাম্প তখন ছিলেন নিউ জার্সির গল্ফ ক্লাবে। এই ফোনালাপ নিয়ে হোয়াইট হাউস বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেনি।

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান রোববার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে অন্তত ১০টি। ইসরায়েলি বাহিনীর দাবি, সেগুলি আকাশেই প্রতিহত করা হয়।

তবে দেশের নানা প্রান্তে বেজে উঠেছিল সাইরেন। ইরানের পদক্ষেপের পর সংবাদমাধ্যমে ট্রাম্প বলেন, ইসরায়েল হামলা করেছে। ইরানও হামলা করেছে। আমরা আর কোনও হামলা চাই না।

ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। খুব ভাল একটা চুক্তি হতে চলেছে। আমি চাই না এখনকার পরিস্থিতির জন্য সেটা ভেস্তে যাক।

ইসরায়েলের সামরিক বাহিনীর তরফে দাবি করা হচ্ছিল, তারা ইরানে প্রত্যাঘাত করতে প্রস্তুত। কিন্তু সর্বোচ্চ স্তর থেকে কোনও নির্দেশ বা সবুজসঙ্কেত এখনও মেলেনি। তা পাওয়া গেলেই হামলা হবে।

মনে করা হচ্ছিল, ট্রাম্পের নির্দেশ মতোই নেতানিয়াহু নিজের বাহিনীকে সংযত রেখেছেন। কিন্তু সোমবার সকালে ফের জানা গেল, ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পাল্টা হামলার জন্যেও অবশ্য তৈরি ছিল তেহরান। তারা আগে থেকেই দেশের পশ্চিম ও মধ্যভাগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে রেখেছিল।

ইসরায়েলের হামলায় সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এখনও স্পষ্ট নয়। দুই দেশের এই সংঘাতকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ফের উত্তপ্ত হচ্ছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version