Home কমিউনিটি টরন্টোয় ‘মঞ্চ ৭১ কানাডা’র আত্মপ্রকাশ

টরন্টোয় ‘মঞ্চ ৭১ কানাডা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক : গত ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যায় টরন্টোর ড্যানফোর্থ এলাকার স্পাইসি গ্রিল রেস্তোরাঁয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয়ে আয়োজিত সভার মধ্য দিয়ে ‘মঞ্চ ৭১ কানাডা’র আত্মপ্রকাশ ঘটে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোর্শেদ আহমেদ মুক্তা। “হটাও ইউনুস, বাঁচাও দেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় উপস্থিত সবাই আলোচনা পর্বে অংশ নেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন- বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে আবারও পাকিস্তানি ধাঁচে ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, নিপীড়ন ও বিভিন্ন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। পাশাপাশি স¤প্রতি ঢাকাস্থ কানাডা দূতাবাসে জামায়াত নেতাদের ভিসার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশপত্র প্রেরণের ঘটনাকেও তাঁরা গভীর ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করেন।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এ ক্রান্তিকালে সকল মতপার্থক্য ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে এক মঞ্চে দাঁড়াতে হবে। তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করা হবে।
সভাপতির বক্তব্যে মো. হাসান প্রবাসের মুক্তিযুদ্ধপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। তিনি টরন্টো, অটোয়া ও মন্ট্রিয়লের কয়েকজন মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে ‘মঞ্চ ৭১ কানাডা’র প্রাথমিক আহŸায়ক কমিটি ঘোষণা করেন। সর্বসম্মতিক্রমে মো. হাসানকে আহŸায়ক ও মোর্শেদ আহমেদ মুক্তাকে সদস্য সচিব করা হয়। পরবর্তীতে কানাডার বিভিন্ন অঞ্চলকে অন্তর্ভুক্ত করে সংগঠনকে স¤প্রসারণের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজিজুর রহমান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সৈয়দ আব্দুল গাফফার, ড. হুমায়ূন কবির ও ড. এ এম এম তোহা। আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা রহমান খান পান্নু, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ফারোখ আহমেদ, এস. বি. এম. আব্দুল হামিদ, জামালউদ্দিন নুনু, প্রকৌশলী নওশের আলী, শেখ জসিম উদ্দিন, রাধিকা রঞ্জন চৌধুরী, রিংকু সোম, কবিরুল ইসলাম, আতোয়ার রহমান, মো. বাবুল পারভেজ, রোকন চৌধুরী, অ্যাডভোকেট কুতুবুদ্দিন, হেলাল উদ্দিন, খালেদ শামীম, মাহবুবুল আলম, মো. শরীফ আলী খান, অ্যাডভোকেট শহিদুল্লাহ, মো. আমিরুল ইসলাম, ফারুক চৌধুরী, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম তুহিন, রেজাউল কবির, মাসুদ মশিউর রহমান পাপ্পু, সাঞ্জিদা বাবলী, এ. টি. এম. সাইদুজ্জামান, শায়লা আহমেদ, সায়েলা ইসলাম শ্রাবনী, ডি. এম. সোহাগ, আব্দুল কাইয়ুম, মো. জাহিদুর রহমান, মো. মানিক, কায়েস খানসহ আরও অনেকে।

মুক্তিযোদ্ধা ও প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা এতে অংশ নেন। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

RELATED ARTICLES

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

সম্পর্ক জোরদারে ভারত যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং 'ভাঙা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

Recent Comments

Exit mobile version