Home ইন্টারন্যাশনাল গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য গ্রিনকার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থায়ী আবাসনের আবেদন করতে আর যুক্তরাষ্ট্রে অবস্থান বাধ্যতামূলক নয়; আবেদনকারীরা নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাস বা কনস্যুলারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

শুক্রবার এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা ইউএসসিআইএস। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিদেশিদের দেশের বাইরে থেকে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে উৎসাহিত করা হবে। অভিবাসন আইন ও আদালতের পূর্ববর্তী সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এতদিন শিক্ষার্থী, পর্যটক বা কর্মভিসায় যুক্তরাষ্ট্রে থাকা অনেক বিদেশি নাগরিক দেশ না ছেড়েই ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করতে পারতেন। এই পদ্ধতি ছিল তুলনামূলক সহজ এবং বহুল ব্যবহৃত। তবে নতুন ব্যবস্থায় আবেদনকারীদের নিজ দেশে ফিরে অস্থায়ী ভিসা সংক্রান্ত নথি দেখিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। ইউএসসিআইএস এই ব্যবস্থার নাম দিয়েছে ‘এক্সট্রা-অর্ডিনারি ফর্ম অব রিলিফ’ বা বিশেষ প্রতিকার ব্যবস্থা।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত দেড় বছরে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে তার প্রশাসন। পাশাপাশি একাধিক দেশের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ এবং ভিসা অনুমোদনের হার কমানোর মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞদের একাংশের মতে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং অভিবাসন ব্যবস্থাকে আরও কড়াভাবে তদারকির লক্ষ্যেই নতুন এই নীতি কার্যকর করা হচ্ছে।

RELATED ARTICLES

চীনের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৮

অনলাইন ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভূগর্ভে আটকা পড়েছেন আরও ৩৮ জন শ্রমিক।...

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বামীর অসুস্থতার কারণে এ পদক্ষেপ নিচ্ছেন তিনি। গতকাল...

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথে ন্যাটো

অনলাইন ডেস্ক : সুইডেনে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটো এখন আরো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন...

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া...

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য গ্রিনকার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত...

Recent Comments

Exit mobile version