Home কমিউনিটি ওমরাহ পালনে ১০টি শর্ত : নিয়ম ভংগে গুনতে হবে জরিমানা

ওমরাহ পালনে ১০টি শর্ত : নিয়ম ভংগে গুনতে হবে জরিমানা

হেলাল সরকার : তামান্না হজ্ব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুল হক মামুন এর মাধ্যমে জানা যায়, এবার ওমরাহ পালনে ১০টি শর্ত সংযোজন করা হয়েছে। এসব শর্ত কেউ ভঙ্গ করলে তাকে বেশ পরিমাণ জরিমানা দিতে হবে।

তিনি বলেন, মুসলমানের কাছে ওমরাহ পালন একটি স্বপ্নের বিষয় বা মহান আল্লাহ তায়ালার দেয়া তৌফিকের বিষয়। তবে ভিসা, আবাসন ও পরিবহন বুকিংয়ের জটিলতার কারণে অনেকে সমস্যায় পড়েন। এবার সেই প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে। ভিসা থেকে শুরু করে হোটেল ও পরিবহন বুকিং সবকিছু সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে যাত্রীদের জরিমানা, এমনকি যাত্রা বাতিল পর্যন্ত হতে পারে। তাই ওমরাহ পালনের আগে প্রত্যেক মুসলমানের জানা জরুরি নতুন ১০টি নিয়মকানুন:

* আবাসন বুকিং বাধ্যতামূলক- ভিসার আবেদন করার সময়ই হোটেল বা আত্মীয়ের বাসার ঠিকানা নথিভুক্ত করতে হবে।

* আত্মীয়ের বাসায় থাকলে পরিচয়পত্রের তথ্য প্রয়োজন – সৌদি আইডি নম্বর দিয়ে তা ভিসার সঙ্গে যুক্ত করতে হবে।

* পর্যটন ভিসায় ওমরাহ নয় – শুধু নির্দিষ্ট ওমরাহ ভিসাতেই অনুমতি মিলবে।

* নুসুক প্ল্যাটফর্মে ভিসা আবেদন- ই-ভিসা বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করতে হবে।

* ভ্রমণপথ পরিবর্তন করা যাবে না – নির্ধারিত পরিকল্পনা ভঙ্গ করলে জরিমানা হবে।

* সময়সীমা অতিক্রম করলে জরিমানা – অতিরিক্ত থাকার জন্য জনপ্রতি ন্যূনতম ৭৫০ রিয়াল জরিমানা ধার্য হবে।

* বিমানবন্দরে বুকিং যাচাই – হোটেল ও পরিবহন বুকিং কর্মকর্তারা চেক করবেন।

* শুধু অনুমোদিত পরিবহণ ব্যবহার – ট্যাক্সি, বাস বা ট্রেন নুসুক অ্যাপ থেকে বুক করতে হবে।

* ট্রেনের সময়সীমা মানতে হবে – হারামাইন এক্সপ্রেস রাত ৯টার পর বন্ধ থাকে, তাই বিকল্প বুকিং আগে থেকেই করতে হবে।

* নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা – অননুমোদিত ট্যাক্সি ব্যবহার বা পরিকল্পনা ভঙ্গ করলে কড়া শাস্তি হবে।

সৌদি সরকার বলছে, এসব নিয়ম মেনে চললেই ওমরাহ হবে আরও সুসংগঠিত ও ঝামেলামুক্ত।

RELATED ARTICLES

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

Recent Comments

Exit mobile version