Home ইন্টারন্যাশনাল এক ভিসায় ভ্রমণ করা যাবে ৬ আরব দেশ

এক ভিসায় ভ্রমণ করা যাবে ৬ আরব দেশ

অনলাইন ডেস্ক : দীর্ঘ পরিকল্পনার পর একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে আরব দেশগুলোর জোট— উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। এর মাধ্যমে ভ্রমণকারীরা একবার আবেদন করেই সংযুক্ত সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান ভ্রমণ করতে পারবেন। আগামী বছর এই ভিসা চালু হবে বলে নিশ্চিত করেছেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব।

তিনি বলেছেন, চার বছর ধরে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার পর এই উদ্যোগটি অবশেষে মাইলফলকে পৌঁছেছে।

শুক্রবার বাহরাইনের রাজধানী মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেওয়া বক্তৃতায় সৌদির পর্যটনমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক সমৃদ্ধ সংস্কৃতি, আধুনিক অবকাঠামো ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের মাধমে জিসিসি এখন পর্যটন খাতে এক ঐতিহাসিক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে এই অঞ্চল বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় পর্যটন গন্তব্যস্থলগুলোর মধ্যে শীর্ষ স্থান উঠে এসেছে।

তিনি বলেন, জিসিসি দেশগুলো পর্যটন খাতে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হচ্ছে; যেখানে বর্তমানে তেল ও বাণিজ্যের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্তম্ভে পরিণত হয়েছে পর্যটন খাত।

এক ভিসায় ছয় দেশ ভ্রমণ
আনুষ্ঠানিকভাবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’ নামের এই ইউনিফাইড এন্ট্রি পারমিট ভ্রমণকারীদের একক আবেদনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমান ভ্রমণের অনুমতি দেবে। ২০২৩ সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত জিসিসি স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সেই সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন ভিসার আদলে তৈরি যৌথ মডেল হিসেবে জিসিসি একক ভিসার পরিকল্পনা করা হয়।

জিসিসি কর্মকর্তারা বলেছেন, উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার একটি মূল অংশ হবে এই ভিসা; যা এমন আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে, যারা বারবার কাগজপত্র, পৃথক ফি এবং বিভিন্ন প্রবেশের নিয়ম ছাড়াই একাধিত দেশ ভ্রমণ করতে চান। প্রাথমিকভাবে এই ভিসা শুধু পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ভ্রমণকারীরা চাইলে একক দেশ বা ছয়টি দেশই বেছে নিতে পারবেন; যার মেয়াদ এক থেকে তিন মাসের মধ্যে হতে পারে। এতে পৃথক ভিসার তুলনায় খরচও কম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, ভিসা চালুর পর আবেদনকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদী পাসপোর্ট, আবাসনের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণ বিমা ও আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফেরার বা পরবর্তী গন্তব্যের টিকিট জমা দিতে হবে। এছাড়াও আবেদন প্রক্রিয়াও সহজ হবে, একটি অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা প্রয়োজনীয় নথি আপলোড করবেন, ফি প্রদান করবেন এবং ইমেলের মাধ্যমে তাদের ডিজিটাল প্রবেশের অনুমতি পাবেন।

সূত্র: গালফ নিউজ

RELATED ARTICLES

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জার্মানিতে আকস্মিকভাবে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

অনলাইন ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় কয়েকজন কর্মী...

ওসমান হাদির হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার নামে মামলা

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে জনসভায় মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির এক আইনজীবী। আজ...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা নিয়ে আগামী ২২ জুন আবার...

Recent Comments

Exit mobile version