Home বিনোদন এবার রাজপালের পাশে দাঁড়ালেন সালমান-অজয়-বরুণরা

এবার রাজপালের পাশে দাঁড়ালেন সালমান-অজয়-বরুণরা

বিনোদন ডেস্ক : চেক বাউন্স মামলায় আত্মসমপর্ণ করে এখন কারাগারে রয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এমন দুর্দিনে অভিনেতার পাশে দাঁড়ালেন বলিউডের বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা।

রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, বলিউডের বেশ কয়েকজন তারকা ইতিমধ্যেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অজয় দেবগন ও বরুণ ধাওয়ান।

গোল্ডি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাজপাল যাদবকে সাহায্য করার জন্য অনেকেই পাশে দাঁড়িয়েছেন। সোনু সুদ, সালমান খান ও অজয় দেবগন সাহায্যের হাত বাড়িয়েছেন। একটু আগেই ডেভিড ধাওয়ানের সঙ্গেও আমার কথা হলো। উনিও যোগাযোগ করেছিলেন।

রতন নাইন, বরুণসহ আরো অনেকেই ওর পাশে রয়েছেন। রাজপাল এই বিষয়ে কিছুটা মনের জোর পেয়েছেন।’
তিহার জেলে আত্মসমর্পণ করার আগে কি রাজপাল সাহায্যের খোঁজ করেননি, এমন প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি অভিনেতার ম্যানেজার।

তার কথায়, ‘পরিস্থিতি আরো খারাপ হওয়ায় গোটা ইন্ডাস্ট্রি ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে ভালো বিষয়।

প্রত্যেকেই ওর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু টাকা-পয়সার লেনদেন তো এক রাতের মধ্যে হয়ে যায় না।’

খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পেতে পারেন রাজপাল, জানান গোল্ডি। তিনি বলেন, “এই কঠিন সময়ে পরিবারকে শক্ত থাকতেই হয়। রাজপাল ভাই নিজেও খুব শক্ত মনের মানুষ।

ওর পরিবারেও সেই ধারা বজায় রয়েছে। সামনে পরিবারের বেশ কয়েকটি অনুষ্ঠানও রয়েছে। তাই সকলে ওর অপেক্ষায় রয়েছেন। আশা করছি খুব শীঘ্রই উনি ছাড়া পাবেন।”

এম.এস মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের অভিযোগ, ৯ কোটি রুপি ঋণ নিয়ে তাদের টাকা শোধ দেননি অভিনেতা ও তাঁর স্ত্রী। তাই দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা।

সূত্র : টাইমস নাউ

RELATED ARTICLES

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments

Exit mobile version