Home ইন্টারন্যাশনাল এবার বৈশ্বিক শুল্ক ১৫% করলেন ট্রাম্প!

এবার বৈশ্বিক শুল্ক ১৫% করলেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান।

এর একদিন আগেই মার্কিন সুপ্রিম কোর্ট জরুরি অবস্থার দোহাই দিয়ে আরোপ করা আগের শুল্ককে অবৈধ ঘোষণা করেন। আদালতের সেই রায়কে ‘হাস্যকর’ ও ‘আমেরিকা-বিরোধী’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ‘লুট’ করেছে এবং তিনি সেই প্রক্রিয়া বন্ধ করতে চান।

ট্রাম্প জানান, নতুন ১৫ শতাংশ শুল্ক ‘আইনত অনুমোদিত’ কাঠামোর মধ্যেই কার্যকর করা হবে এবং আগামী কয়েক মাসের মধ্যে বিস্তারিত তালিকা চূড়ান্ত করা হবে।

এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

RELATED ARTICLES

যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা...

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর ওপর হামলা আরো জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ ঘোষণার পরই লেবাননজুড়ে ধারাবাহিক হামলা শুরু করেছে ইসরায়েলি...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা...

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর ওপর হামলা আরো জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ ঘোষণার পরই লেবাননজুড়ে ধারাবাহিক হামলা শুরু করেছে ইসরায়েলি...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

অনলাইন ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ...

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন। পানামা সফরের সময় তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রবাসী...

Recent Comments

Exit mobile version