Home অর্থনীতি ইউএস শাটডাউন ও এআই বাবল উদ্বেগে বিশ্বজুড়ে শেয়ারবাজারের মিশ্র প্রবণতা

ইউএস শাটডাউন ও এআই বাবল উদ্বেগে বিশ্বজুড়ে শেয়ারবাজারের মিশ্র প্রবণতা

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে চলা মার্কিন সরকারের অচলাবস্থা (শাটডাউন) এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বাবল (অতিরিক্ত বিনিয়োগ) নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার বিশ্বব্যাপী শেয়ারবাজারের বেশিরভাগ সূচকই নিম্নমুখী ছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই বাবলের উদ্বেগ উড়িয়ে দিয়েছেন।

২০২৫ সাল জুড়ে বড় বড় মার্কিন ইক্যুইটি সূচকগুলোকে বারবার রেকর্ডের শিখরে পৌঁছে দেওয়া বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দাম দিনের বেশিরভাগ সময় চাপের মধ্যে ছিল, যদিও সেশনের শেষ দিকে কয়েকটি বড় নাম সামান্য ইতিবাচক অবস্থানে ফেরে।

শুক্রবার দিনের শেষে মার্কিন স্টক বাজার মিশ্রভাবে শেষ হয়। ডাও জোনস এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও, নাসডাক নিম্নগামী হয়ে দিন শেষ হয়।

তবে, সাম্প্রতিক সময়ে শেয়ারের অত্যধিক মূল্যায়ন নিয়ে উদ্বেগ এবং কয়েক বিলিয়ন ডলারের নতুন এআই বিনিয়োগ নিয়ে সন্দেহের কারণে ইক্যুইটি বাজার প্রতিরোধের মুখে পড়েছে।

ভেন্টুরা ওয়েলথ ম্যানেজমেন্টের টম ক্যাহিল বলছেন, উদ্বেগের মধ্যে রয়েছে যে, নিকট ভবিষ্যতে ডেটা সেন্টারগুলো লাভজনক নাও হতে পারে। তিনি রেকর্ড-দীর্ঘ সরকারি অচলাবস্থার প্রভাবকেও বড় কারণ হিসেবে চিহ্নিত করেন।

কাহিল আরও বলেন, শ্রমবাজার সত্যিই শীতল হয়ে আসছে, এমন কিছু ডেটা পয়েন্ট রয়েছে এবং সরকারি অচলাবস্থা ও শুল্ক নিয়ে অনিশ্চয়তার কারণে সম্ভবত নিয়োগের ওপর এর প্রভাব অব্যাহত থাকবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এই এআই বাবলের কথা উড়িয়ে দিয়েছেন। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদকের প্রশ্নে ট্রাম্প বলেন, না, আমি এআই পছন্দ করি। আমি মনে করি এটি খুবই সহায়ক হবে। তিনি আরও যোগ করেন, এটি সত্যিই ভবিষ্যৎ হতে চলেছে, এবং আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি।

সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চার্লস শুমার অচলাবস্থা অবসানের জন্য একটি সংশোধিত প্রস্তাব দেওয়ায় দিনের শেষ দিকে মার্কিন স্টকগুলোতে কিছুটা গতি আসে, যদিও শীর্ষ রিপাবলিকানরা দ্রুত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিশ্লেষকরা বলছেন যে, এর অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে।

বি. রাইলি ওয়েলথ ম্যানেজমেন্টের আর্ট হোগান বলেন, এটি যত দীর্ঘ হবে, তত বেশি ক্ষতি করবে। আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে বিনিয়োগকারীরা বুঝতে শুরু করেছেন যে এটাই প্রকৃত ক্ষতি করছে।

ইউনিভার্সিটি অব মিশিগানের একটি সমীক্ষা অনুসারে, সরকারি অচলাবস্থার কারণে নভেম্বরে ভোক্তাদের আস্থা অক্টোবরের তুলনায় কমেছে। সমীক্ষার পরিচালক জোয়ান সু বলেন, ফেডারেল সরকারের অচলাবস্থা এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকায়, ভোক্তারা এখন অর্থনীতির জন্য সম্ভাব্য নেতিবাচক পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

ইউনিভার্সিটি অব মিশিগানের এই তথ্য এমন এক সময়ে এলো, যার একদিন আগে আউটপ্লেসমেন্ট ফার্ম চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস-এর এক প্রতিবেদনে দেখানো হয়েছিল যে, গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাঁটাইয়ের হার ২২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সরকারি তথ্যের অভাবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির পরিস্থিতি বোঝার জন্য বিনিয়োগকারীরা বেসরকারি তথ্যের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। অচলাবস্থার কারণে ট্রাম্প প্রশাসন ফ্লাইট পরিচালনায় কর্মরত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমাতে ফ্লাইট সংখ্যা হ্রাসের নির্দেশ দেওয়ায় শুক্রবার শত শত ফ্লাইট বাতিল হয়। কারণ এই কন্ট্রোলাররা পারিশ্রমিক ছাড়াই কাজ করছেন।

এ ছাড়াও চীনের রফতানি অক্টোবরে আট মাসের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পাওয়ায় বাজারে চাপ সৃষ্টি হয়।

অন্যদিকে লন্ডনের শীর্ষ-স্তরের এফটিএসই ১০০ সূচকও নিম্নমুখি প্রবণতায়। রাইটমুভ এবং ব্রিটিশ এয়ারওয়েজের মালিক আইএজি-এর শেয়ারের দাম ডাবল-ডিজিট কমে যাওয়ায় সূচকটি প্রভাবিত হয়। তাদের আয়ের আপডেট বাজার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় এমনটি ঘটে।

সূত্র: এএফপি।

RELATED ARTICLES

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক : বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর...

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে...

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাশ

অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments

Exit mobile version