Tuesday, March 10, 2026
Tuesday, March 10, 2026
Home বিনোদন ৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন, গিনেস বুকে নাম পলক মুচ্ছলের

৩,৮০০ শিশুর হার্ট সার্জারির খরচ বহন, গিনেস বুকে নাম পলক মুচ্ছলের

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পীদের নাম গিনেস বুকে ওঠার গল্প নতুন না। এবার সে তালিকায় বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল। তবে সুর দিয়ে অন্ধকার হৃদয়ে আলো জ্বালানোর কারণে না। ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে অন্ধকারাচ্ছান্ন জীবনে আলোর দিশা দেখানোয় পলকের নাম উঠেছে গিনেসে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক রত্তি বয়স থেকেই নিজেকে মানবসেবায় নিয়োজিত রেখেছেন পলক। রয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা। সেই প্রতিষ্ঠানের উদ্যোগে এতগুলো শিশুর হৃদয়ের চিকিৎসা করিয়েছেন গায়িকা। যা তাকে এনে দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ নাম।

‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু ২০১১ সালে। কিছুদিন আগে এ নিয়ে বলেছিলেন, খুব ছোট করে উদ্যোগটা শুরু করেছিলাম। যা সাত বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছিল। তবে বর্তমানে এটাই আমার জীবনের সবথেকে বড় মিশন হয়ে উঠেছে। আমার প্রত্যেকটা কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্যেই আয়োজিত হয়। যাদের মা-বাবা এই বিপুল খরচ বহন করতে অক্ষম, সেসমস্ত শিশুদের কথা মাথায় রেখেই ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’ খোলা।

বয়স যখন ৭-৮ তখন দুস্থ শিশুদের কষ্ট দেখে মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছিলেন। তখন থেকেই নিজের শ্রম ও সময় খরচ করতে থাকেন এই কাজে। ওই সময় কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন। সেই থেকে শুরু। আজ এই মহৎ আন্তর্জাতিক সম্মাননা এনে দিল গায়িকাকে।

RELATED ARTICLES

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক : আবারও আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। বুধবার প্রশান্ত...

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে, পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের...

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।...

রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি র ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট...

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

Recent Comments