Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home বিনোদন নীল গাউনে কানে ঐশ্বরিয়া

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। অনেকেই আশঙ্কা করছিলেন, কান উৎসব আর ঐশ্বরিয়া যেন একে অপরের পরিপূরক, তাই তার অনুপস্থিতি উৎসবের জৌলুস কিছুটা ম্লান করে দিতে পারে।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড়াল দেন এই বিশ্বসুন্দরী। অবশেষে প্রকাশ্যে এলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চনের হাঁটার সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের ছবি। প্রতি বছরের মতো এবারও নিজেকে সম্পূর্ণ ভিন্ন ও অনন্য রূপে মেলে ধরলেন তিনি।

একটি গাঢ় নীল রঙের জমকালো গাউনে একেবারে মৎস্যকন্যার সাজে ক্যামেরাবন্দি হলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার রেড কার্পেটের সেসব ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, নীল গাউনের সঙ্গে মিলিয়ে গলায় কেবল একটি সাধারণ নেকলেস এবং হাতে একটি আংটি পরেছেন তিনি। ছিমছাম অথচ রাজকীয় এই সাজে স্বভাবসুলভ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন বয়স কেবলই একটা সংখ্যা, আজও তিনি অনন্য বিশ্বসুন্দরী।

রেড কার্পেটের ছবি ছাড়াও নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ঐশ্বরিয়ার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মূল উৎসবে যাওয়ার আগে সিঁড়ি দিয়ে নেমে আসছেন অভিনেত্রী। তার সেই রাজকীয় হাঁটা দেখে নেটিজেনদের মনে হচ্ছে, কোনো অপরূপা সুন্দরী যেন স্বর্গ থেকে নেমে আসছেন।

এবারের উৎসবে ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের বহুদিনের পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা করেন ঐশ্বরিয়া। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসিমুখে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হন। বরাবরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে মায়ের ছায়াসঙ্গী হয়ে সাথে গেছে মেয়ে আরাধ্যা বচ্চন।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments