Home বিনোদন সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া

সৌদি আরবে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে জমকালো ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’। উৎসবের লালগালিচায় বসেছে হলিউড ও বলিউড তারকাদের মিলনমেলা। সেখানে বিশেষ নজর কেড়েছেন বলিউডের ঐশ্বরিয়া রাই; এছাড়াও আন্তর্জাতিক তারকা ডাকোটা জনসন ও জেসিকা অ্যালবার সঙ্গে তার সখ্যতা ও আলাপচারিতা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় উৎসবের পর্দা ওঠে। সেখানে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেসিকা অ্যালবা এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’ খ্যাত তারকা ডাকোটা জনসনের সঙ্গে হাসিমুখে লেন্সবন্দি হন ঐশ্বরিয়া। তাদের এই আলাপচারিতার ভিডিও ও ছবি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। ভক্তরা তিন ভুবনের তিন তারকার এই একত্র হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই একে ‘সবচেয়ে অপ্রত্যাশিত মেলবন্ধন’ হিসেবে আখ্যায়িত করেছেন। ছবিতে তাদের সঙ্গে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারওম্যান জমানা আল রশিদকেও দেখা গেছে।

রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি ছিল বেশ আভিজাত্যপূর্ণ। এদিন তিনি সাদা-কালো রঙের একটি ব্লেজার স্টাইলের পোশাক বেছে নেন, যাতে ছিল সোনালী রঙের কারুকাজ। এ ছাড়া উৎসবের অন্য একটি লুকে তিনি ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে হাজির হন। সঙ্গে ছিল পান্না বসানো নেকলেস এবং স্মোকি আই মেকআপ। ফ্যাশন সচেতনদের মাঝে তার এই লুক বেশ প্রশংসিত হয়েছে।

লোহিত সাগরের তীরে আয়োজিত এই উৎসবটি মাত্র পাঁচ বছরেই বিশ্বের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান উৎসবের চেয়ারওম্যান জমানা আল রশিদ ও পরিচালক মোহাম্মদ আল-তুর্কি। এবারের আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইনসহ বেশ কয়েকজন কিংবদন্তি তারকাকে সম্মাননা জানানো হয়।

বলিউড থেকে ঐশ্বরিয়া ছাড়াও উৎসবে অংশ নিচ্ছেন অভিনেত্রী কৃতি স্যানন। শুক্রবারএকটি বিশেষ সেশনে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

RELATED ARTICLES

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, ব্যয়বহুল ভুল’

অনলাইন ডেস্ক : তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরণের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর...

শান্তিচুক্তি নিয়ে ধোঁয়াশা, ট্রাম্পের ঘোষণার পর ইরানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

মরক্কোর চ্যালেঞ্জে জয় অধরা, পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : যেমন কোনো উপন্যাসের প্রথম অধ্যায় সব সময় নায়ককে জয়ী করে না, তেমনি বিশ্বকাপের গল্পের শুরুটাও ব্রাজিলের জন্য হলো না প্রত্যাশামতো। স্বপ্ন,...

বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

অনলাইন ডেস্ক : বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন...

Recent Comments

Exit mobile version