Home ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এ অর্থ তুলবেন বলে জানিয়েছেন তিনি।

ক্ষতিপূরণের এই অর্থ দাতব্য কাজের জন্য দান করে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “ঠগের দল ২০২২ সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিল, তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার চেয়ে আমি একটি মামলা করেছিলাম। সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি।”

“এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমিই মামলা করেছিলাম, আবার এখন প্রেসিডেন্ট হিসেবে আমি নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি। কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না। এর কোনো মানে হয়? যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি।”

“কয়েকজন আমাকে বলেছেন, এই অর্থ যেন আমি নিজের কাছে রেখে দিই। তবে আমি এমনটা করব না। ক্ষতিপূরণের এই টাকা আমি জনহিতকর কোনো কাজে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কোনো ভালো দাতব্য কাজে এই ডলার আমি দিয়ে দেবো।”

প্রসঙ্গত, প্রথম মেয়াদে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে ২০২২ সালের আগস্ট মাসে ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে অভিযান চালিয়েছিল এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত হয়েছিল এ অভিযান। সে সময় প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

সে সময় এ অভিযানের বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আদালত ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন।

সূত্র : নিউইয়র্ক টাইমস, আরটি

RELATED ARTICLES

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

Recent Comments

Exit mobile version